Mohan Bhagwat

Mohan Bhagwat: Gen Z দেশবিরোধী নয়, ওরা আমাদেরই পরবর্তী প্রজন্ম! যুব আন্দোলন নিয়ে বড় বার্তা মোহন ভাগবতের

Bengal Liberty:

যুব আন্দোলন নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। তাঁর বক্তব্য, Gen Z-এর ক্ষোভ ও সমস্যাগুলি বাস্তব এবং সেগুলির সমাধান খুঁজে বের করা জরুরি। দিল্লির যন্তর মন্তরে সাম্প্রতিক যুব আন্দোলনের কয়েক দিনের মধ্যেই তরুণ প্রজন্মের প্রতিবাদ নিয়ে মুখ খুললেন তিনি। ভাগবতের মতে, গণতন্ত্রে প্রতিবাদও আলোচনারই একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আন্দোলনের লক্ষ্য হওয়া উচিত আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছনো। তবে তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। বক্তব্য প্রকাশ্যে আসার পরই সিজেপি (CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সামাজিক মাধ্যমে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন।

Mohan Bhagwat
Mohan Bhagwat

বৃহস্পতিবার মুম্বইয়ের নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে IIMUN-এর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে সাক্ষাৎকারে অংশ নেন মোহন ভাগবত। সেখানে তরুণ প্রজন্মকে নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে Gen Z-এর মানসিকতা এবং সাম্প্রতিক যুব আন্দোলন নিয়েও নিজের মতামত জানান তিনি।

ভাগবতের মতে, বর্তমান প্রজন্ম আগের তুলনায় অনেক বেশি প্রশ্ন করতে ভালোবাসে। তাঁর সময়ে তরুণরা প্রবীণদের কথা সহজেই মেনে নিতেন। কিন্তু এখনকার Gen Z যে কোনও বিষয়ে যুক্তিসঙ্গত ব্যাখ্যা চায়। একই সঙ্গে তারা ভালোবাসা, সম্মান এবং সংলাপের প্রত্যাশাও করে।

‘Gen Z দেশবিরোধী নয়, ওরা আমাদেরই পরবর্তী প্রজন্ম’ Mohan Bhagwat

যুব আন্দোলনকারীদের ‘দেশবিরোধী’ তকমা দেওয়ার বিরোধিতা করে আরএসএস প্রধান বলেন, “ওরা দেশবিরোধী নয়। ওরা আমাদেরই পরবর্তী প্রজন্ম। সেই জায়গা থেকেই ওদের সঙ্গে কথা বলতে হবে। তাই ভালোবাসা ও সম্মান—দুটোই সমান গুরুত্বপূর্ণ।”

Mohan Bhagwat

তাঁর মতে, তরুণ প্রজন্ম যখন প্রতিবাদে নামে, তখন তার পিছনে কোনও না কোনও বাস্তব সমস্যা থাকে। সেই সমস্যার সমাধান খুঁজে বের করাই হওয়া উচিত মূল লক্ষ্য।

যুব আন্দোলনে লাঠিচার্জ প্রসঙ্গে মন্তব্য এড়ালেন ভাগবত

গত মাসে দিল্লিতে যুব আন্দোলনকারীদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনা নিয়ে সরাসরি মন্তব্য করতে চাননি ভাগবত। তিনি বলেন, Gen Z-এর প্রতি তাঁর আস্থা রয়েছে। তবে কোনও ঘটনার সমস্ত তথ্য না জেনে মন্তব্য করা ঠিক নয়। পাশাপাশি, সমাজমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও তরুণদের আত্মনিয়ন্ত্রণের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

ভাগবতের মন্তব্যের পরই অভিজিৎ দীপকের ইঙ্গিতপূর্ণ পোস্ট

আরএসএস প্রধানের বক্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে ইঙ্গিতপূর্ণ বার্তা দেন CJP প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। ভাগবতের মন্তব্য-সংবলিত একটি পোস্ট শেয়ার করে তিনি X-এ লেখেন, “To whom it may concern…”

ভারতে ফিরছেন ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকে | প্রথম আলো

উল্লেখ্য, NEET-UG প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে দিল্লির যন্তর মন্তরে CJP-র নেতৃত্বে আন্দোলন শুরু হয়েছিল। সেই আন্দোলনকে ঘিরে একাধিক বিজেপি নেতা কড়া সমালোচনা করেছিলেন।

বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে অভিযোগ করেছিলেন, বিদেশি শক্তির মদতে ভারতীয় যুব সমাজকে ব্যবহার করা হচ্ছে এবং ‘দেশবিরোধী’ শক্তি এই আন্দোলনকে পরিচালনা করছে। অন্যদিকে, তেলঙ্গানায় একটি দলীয় অনুষ্ঠানে বিজেপির নেতা নিতিন নবীন আন্দোলনকারীদের উদ্দেশে ‘ভাইরাস’ ও ‘ককরোচ’ মন্তব্য করেছিলেন বলে অভিযোগ ওঠে। এরপর থেকেই CJP এবং তার প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়।

এই আবহেই মোহন ভাগবতের মুখে Gen Z-কে ‘দেশবিরোধী’ না বলার বার্তা নতুন রাজনৈতিক তাৎপর্য তৈরি করেছে। আর তাঁর সেই মন্তব্য প্রকাশ্যে আসতেই অভিজিৎ দীপকের রহস্যময় “To whom it may concern…” পোস্ট ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury