Bengal Liberty
৫ সেপ্টেম্বর, ২০০২। মানডে নাইট র’-এর মঞ্চে ম্যানেজার পল হেইম্যানকে(Brock Lesnar) সঙ্গে নিয়ে প্রথমবার হাজির হন তরুণ ব্রক লেসনার। অভিষেকের প্রথম মুহূর্ত থেকেই নিজের অসাধারণ শক্তি ও প্রতিভার পরিচয় দেন তিনি। দুরন্ত ছন্দে এগিয়ে চলা লেসনার মাত্র কয়েক মাসের মধ্যেই কিং অফ দ্য রিং টুর্নামেন্ট জিতে নেন। ফাইনালে রব ভ্যান ড্যামকে মাত্র ছয় মিনিটে পরাজিত করেন তিনি। এরপর সামারস্ল্যাম ২০০২-এ দ্য রককে হারিয়ে মাত্র ২৫ বছর বয়সে ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন হন এবং সেই সময়ের কনিষ্ঠতম ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন হিসেবে ইতিহাস গড়েন।


উচ্চতার শিখরে, তারপরই আচমকা বিদায়(Brock Lesnar)
ডাব্লিউডাব্লিউই-তে দুরন্ত সাফল্যের মাঝেই তৎকালীন কর্ণধার ভিন্স ম্যাকমাহনের সঙ্গে মতবিরোধের জেরে ২০০৪ সালে রেসলম্যানিয়া ২০-এ গোল্ডবার্গের কাছে পরাজয়ের মধ্য দিয়ে তাঁর প্রথম ডাব্লিউডাব্লিউই অধ্যায়ের সমাপ্তি ঘটে।
নয় বছর পর ব্রকের ঐতিহাসিক প্রত্যাবর্তন(Brock Lesnar)
দীর্ঘ নয় বছর পর, ২০১২ সালে মানডে নাইট র’-এ জন সিনার ওপর আকস্মিক আক্রমণের মাধ্যমে ডাব্লিউডাব্লিউই-তে প্রত্যাবর্তন করেন ব্রক লেসনার। এরপর একের পর এক সাফল্য অর্জন করে তিনি মোট ১০ বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়েন। এরপর রেসলম্যানিয়া ৩০-এ ডাব্লিউডাব্লিউই কিংবদন্তি আন্ডারটেকারকে হারিয়ে তাঁর ২১-০ অপরাজেয় রেসলম্যানিয়া স্ট্রিক ভেঙে দেন ব্রক। সেই ঐতিহাসিক জয়ের পর তাঁর ক্যারিয়ার আরও সমৃদ্ধ হয়ে ওঠে।
আরও খবর
২০২০ থেকে ২০২৬: শেষ অধ্যায়(Brock Lesnar)
করোনা মহামারির সময় ডাব্লিউডাব্লিউই থেকে দীর্ঘ বিরতিতে চলে যান ব্রক লেসনার। তবে ২০২১ সালের সামারস্ল্যাম-এ নতুন রূপে প্রত্যাবর্তন করে আবারও দর্শকদের উন্মাদনায় ভাসিয়ে দেন তিনি। এরপরও তাঁর জনপ্রিয়তায় কোনও ভাটা পড়েনি। জ্যানেল গ্রান্ট-সংক্রান্ত বিতর্কের মধ্যেও ব্রক লেসনারকে ঘিরে ভক্তদের আগ্রহ অটুট ছিল।

শেষ পর্যন্ত সামারস্ল্যাম ২০২৬-এ হেল ইন এ সেল ম্যাচে ওবা ফেমির কাছে পরাজয়ের পরের দিনই ২৪ বছরের রেসলিং জীবনের ইতি টেনে অবসরের ঘোষণা করেন ব্রক লেসনার। তবে পেশাদার রেসলিংয়ে অবসর ভেঙে ফিরে আসার নজির নতুন নয়। এর অন্যতম বড় উদাহরণ আন্ডারটেকার। তাই প্রশ্ন উঠছে, আবারও কি ডাব্লিউডাব্লিউই-র রিংয়ে দেখা যাবে ব্রক লেসনারকে? নাকি সত্যিই শেষ হয়ে গেল ‘দ্য বিস্ট ইনকারনেট’-এর অধ্যায়? এই প্রশ্ন নিয়েই এখন রেসলিংপ্রেমীদের মধ্যে জোর আলোচনা চলছে।



