India Vs Brazil
India Vs Brazil

India Vs Brazil : ভারতের ফুটবলে যুক্ত হলো নতুন পালক: ব্রাজিলের মুখোমুখি হবে ব্লু টাইগার্সরা!

Bengal Liberty

২৪ সেপ্টেম্বর ১৯৭৭; ক্রিকেটের(India Vs Brazil) নন্দনকানন হিসেবে পরিচিত ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছিল মোহনবাগান এবং ‘ফুটবলের কালো মানিক’ খ্যাত কিংবদন্তি ব্রাজিলিয়ান ফুটবলার পেলের কসমস। সেই অসাধারণ ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল। ২-১ গোলে পিছিয়ে থাকা অবস্থা থেকে ম্যাচটি ড্র করতে বাধ্য হয়েছিল কসমস। সেই দলটিতে পেলে ছাড়াও ছিলেন সক্রেটিস, দুঙ্গা ও জিকোর মতো কিংবদন্তি ব্রাজিলিয়ান ফুটবলাররা যাঁরা ব্রাজিলকে বিশ্ব ফুটবলের শীর্ষ আসনে বসিয়েছিলেন।

India Vs Brazil
India Vs Brazil

দীর্ঘ ৪৯ বছর পর সেই ব্রাজিলের দলই ভারতের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আসছে। যা কলকাতা তথা ভারতীয় ফুটবলের মুকুটে যুক্ত করতে চলেছে এক স্মরণীয় পালক। আগামী ৩ অক্টোবর, শনিবার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে ভারতীয় ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ। এর আগে এত বড় ম্যাচ অনুষ্ঠিত হয়নি। আনুষ্ঠানিক ঘোষণার পর থেকেই ফুটবলপ্রেমীদের মধ্যে তুমুল উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। লিওনেল মেসির সেই বিতর্কিত সফরের দুঃস্বপ্ন অতীত করে আবারো স্বমহিমায় ফেরার লক্ষ্যে প্রস্তুত হচ্ছে ভারতীয় ফুটবল।

ম্যাচের পেছনের মূল কারণগুলো(India Vs Brazil)

 বিশাল ভক্তকুল(India Vs Brazil)

২০২৬ ফিফা বিশ্বকাপের সময় সেলেসাও (ব্রাজিলিয়ান ফুটবল দল) জার্সি পরা লক্ষ লক্ষ আবেগপ্রবণ ভারতীয় সমর্থকের ভাইরাল হওয়া দৃশ্য দ্বারা অনুপ্রাণিত হয়ে, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (CBF) তাদের অন্যতম বৃহত্তম বিদেশি ভক্তগোষ্ঠীকে সম্মান জানাতে এই সফরের উদ্যোগ নেয়।

Advertisement
Advertisement

ঐতিহাসিক মাইলফলক(India Vs Brazil)

সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) কর্তৃক ঘোষিত বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (সল্টলেক স্টেডিয়াম) অনুষ্ঠিত হতে চলা আগামী ৩ অক্টোবর, ২০২৬-এর ম্যাচের মাধ্যমে প্রথমবারের মতো ব্রাজিলের সিনিয়র পুরুষ দল ভারতে খেলতে নামবে।

 বিশ্বকাপ-পরবর্তী উইন্ডো(India Vs Brazil)

২০২৬ বিশ্বকাপের পর প্রথম ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের পর এই ম্যাচটি নির্ধারিত হয়েছে—যা ‘ব্লু টাইগার্স’দের র‌্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে থাকা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলার এক ঐতিহাসিক সুযোগ করে দেবে।তবে আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেলেও এখনো পর্যন্ত টিকিট বণ্টন ও টিকিটের মূল্য চূড়ান্ত করা হয়নি। খুব শীঘ্রই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে বিস্তারিত তথ্য প্রকাশ্যে আনা হবে বলে জানানো হয়েছে।

Advertisement
Advertisement

বিশ্বকাপে ভারতের দুঃস্বপ্ন(India Vs Brazil)

ব্রাজিলের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলে কি আগামী বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ঘুরে দাঁড়াতে পারবে ভারত? তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ১৯৫০ সালের ফিফা বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছিল ভারতীয় ফুটবল দল। কাকতালীয়ভাবে, সেই বিশ্বকাপের আয়োজক দেশ ছিল এই ব্রাজিলি-ই! কিন্তু শেষ মুহূর্তে ১৯৫২ সালের হেলসিঙ্কি অলিম্পিককে অগ্রাধিকার দেওয়ার কারণে সেবার বিশ্বকাপে অংশগ্রহণ করেনি ভারত। আজ ২০২৬-এ দাঁড়িয়ে, দীর্ঘ ৭৬ বছর পরও ভারত ফুটবল বিশ্বকাপ থেকে বঞ্চিতই থেকে গেল। সেই আক্ষেপ কি শেষ পর্যন্ত ঘুচবে? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

https://youtu.be/HI48KaL4Zxk?si=VT8Z7pht2dGWylyy

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury