Bengal Liberty : মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়েই ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরতে চান বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। তিনি জানিয়েছেন, দেশে ফিরলে তাঁকে গ্রেফতার করা হতে পারে, জেলে পাঠানো হতে পারে, এমনকি মৃত্যুদণ্ডও কার্যকর হতে পারে। তবুও দেশের মানুষ ও দলীয় নেতা-কর্মীদের পাশে দাঁড়াতেই দেশে ফেরার সিদ্ধান্তে অনড় রয়েছেন তিনি (Sheikh Hasina)।

মৃত্যুদণ্ডের আশঙ্কা জেনেও দেশে ফেরার সিদ্ধান্ত (Sheikh Hasina)
সংবাদসংস্থাকে ইমেলের মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে আত্মসমর্পণ করতে চান তিনি। দেশের বিচারব্যবস্থার উপর আস্থা রয়েছে বলেও দাবি করেছেন আওয়ামী লীগ নেত্রী। ৭৮ বছর বয়সি হাসিনা জানিয়েছেন, দেশে ফিরলেই তাঁর তিনটি পরিণতি হতে পারে, তাঁকে হত্যা করা হতে পারে, গ্রেফতার করা হতে পারে অথবা জেলে পাঠানো হতে পারে। এমনকি মৃত্যুদণ্ডও কার্যকর হতে পারে। সব সম্ভাবনা জেনেও তিনি দেশে ফিরতে চান। তাঁর কথায়, নিজের পরিণতি সম্পর্কে তিনি সচেতন। তবুও দেশের মানুষ তাঁকে ডাকছে বলেই তিনি ফিরে যেতে চান।
এর আগে সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে একই ইচ্ছার কথা জানিয়েছিলেন হাসিনা। তিনি বলেন, শুধু একা নন, আওয়ামী লীগ সরকারের যাঁরা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, তাঁদের নিয়েও দেশে ফেরার পরিকল্পনা রয়েছে। দলীয় নেতা-কর্মীদের উপর অত্যাচারের অভিযোগ তুলে তিনি বলেন, মৃত্যু এলে সেটি যেন নিজের দেশের মাটিতেই আসে, যেখানে তাঁর বাবা-মায়ের কবর রয়েছে।
আরও খবর

প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক জল্পনা (Sheikh Hasina)
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর বাংলাদেশের বর্তমান বিএনপি সরকারের তরফে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর মহম্মদ আমিনুল ইসলাম জানিয়েছেন, ডিসেম্বর বা জানুয়ারির অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব হাসিনার দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়া উচিত।

উল্লেখ্য, ২০২৪ সালে গণবিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী পদ ছাড়ার পর ভারত চলে আসেন শেখ হাসিনা। এরপর থেকেই তিনি ভারতে অবস্থান করছেন। তাঁকে প্রত্যর্পণের দাবিতে একাধিকবার ভারতের কাছে আবেদন জানিয়েছে বাংলাদেশ। বর্তমানে অন্তর্বর্তী সরকারের পর গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার ক্ষমতায় রয়েছে। এই পরিস্থিতিতে শেখ হাসিনা আদৌ দেশে ফেরেন কি না এবং ফিরলে বাংলাদেশের রাজনৈতিক মহল, বিশেষ করে ক্ষমতাসীন নেতৃত্ব কী পদক্ষেপ নেয়, সেদিকেই নজর থাকবে।
আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/07/29/sheikh-hasina-news/


