Crime News Usa
Crime News Usa

Crime News Usa : ফের মার্কিন মুলুকে বন্দুকবাজদের হামলা, প্রশ্নের মুখে নাগরিকদের নিরাপত্তা!

Bengal Liberty

আবারও মার্কিন মুলুকে(Crime News Usa) বন্দুকবাজদের হামলার ঘটনা সামনে এসেছে।শনিবার রাতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ আইডাহো অঙ্গরাজ্যের একটি বার্গার রেস্তোরাঁয় একদল সশস্ত্র দুষ্কৃতী গুলি চালিয়ে লুটের চেষ্টা করে বলে অভিযোগ।পুলিশের কাছে খবর পৌঁছাতেই দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই হামলায় তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও সাত জন গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা এখনও মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। ঘটনার ভয়াবহতার বর্ণনা দিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।

Advertisement
Advertisement

প্রত্যক্ষদর্শীর হারহিম করা বর্ণনা(Crime News Usa)

“রাত তখন প্রায় ১০টা বা ১১টা। আমি বার্গারের অর্ডার দিয়েছিলাম। হঠাৎ দেখি রাস্তার মাঝখানে একটি গাড়ি এসে থামে। সেখান থেকে একদল দুষ্কৃতী হাতে বন্দুক নিয়ে রেস্তোরাঁর দিকে তেড়ে আসে। ভেতরে ঢুকেই তারা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। আমি অল্পের জন্য বেঁচে যাই। অনেকক্ষণ টেবিলের নিচে লুকিয়ে থাকার পর পুলিশে খবর দিই।”

কেন এই হামলা(Crime News Usa)

তবে প্রশ্ন উঠছে, ঠিক কী কারণে বার্গার রেস্তোরাঁয় এই হামলা চালানো হল? এটি কি শুধুই লুটের চেষ্টা ছিল, নাকি এর নেপথ্যে অন্য কোনও উদ্দেশ্য বা অপরাধমূলক যোগসূত্র রয়েছে? সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে। এই ঘটনার পর যুক্তরাষ্ট্রে জননিরাপত্তা এবং বন্দুক-সহিংসতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা ও বন্দুক নিয়ন্ত্রণ আইন নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

Advertisement
Advertisement

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury