Donald Trump
Donald Trump

Donald Trump : আমেরিকায় চাকরি চাই? ভারতীয়দের উপর কোটি টাকার ফি বসানোর পথে ট্রাম্প!

Bengal Liberty

আমেরিকায় চাকরির স্বপ্ন দেখা(Donald Trump) ভারতীয় পড়ুয়া ও দক্ষ পেশাজীবীদের জন্য ফের বড় ধাক্কার ইঙ্গিত।বিদেশি কর্মী ও আন্তর্জাতিক পড়ুয়াদের জন্য আরও কড়া অভিবাসন নীতি বিবেচনা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।সূত্রের খবর, আমেরিকায় পড়াশোনা শেষ করে কাজ করতে চাইলে বা নির্দিষ্ট কর্মভিসার ক্ষেত্রে এককালীন ১ লক্ষ মার্কিন ডলার (প্রায় ৮৫–৯০ লক্ষ টাকা) পর্যন্ত ফি নেওয়ার প্রস্তাব খতিয়ে দেখা হচ্ছে। এই সিদ্ধান্ত কার্যকর হলে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে ভারতীয়দের ওপর।

Advertisement
Advertisement

ভারতীয়দের জন্য কেন এটি বড় ধাক্কা(Donald Trump)

প্রতি বছর হাজার হাজার ভারতীয় ছাত্রছাত্রী উচ্চশিক্ষার জন্য আমেরিকায় যান। পড়াশোনা শেষ করে অনেকেই OPT (Optional Practical Training) বা H-1B ভিসার মাধ্যমে সেখানে চাকরি শুরু করেন।নতুন এই বিপুল অঙ্কের ফি কার্যকর হলে সেই পথ অনেকটাই কঠিন হয়ে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং এবং স্বাস্থ্য পরিষেবা খাতে কর্মসংস্থানের স্বপ্ন দেখা ভারতীয়দের ওপর এর সরাসরি প্রভাব পড়বে।

Advertisement
Advertisement

ট্রাম্প প্রশাসনের যুক্তি(Donald Trump)

ট্রাম্প প্রশাসনের দাবি, বিদেশি কর্মীদের বদলে আমেরিকান নাগরিকদের জন্য চাকরির সুযোগ বাড়ানোই এই ধরনের কড়া পদক্ষেপের মূল উদ্দেশ্য। একই সঙ্গে কর্মভিসা ব্যবস্থার অপব্যবহার রোধ করতেও এই নীতি আনা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

Donald Trump
Donald Trump

তবে এখনও এ বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি  প্রশাসনিক স্তরে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এই প্রস্তাব বাস্তবায়িত হলে আমেরিকায় উচ্চশিক্ষা ও চাকরির খরচ কয়েক গুণ বেড়ে যেতে পারে। ফলে ভারতীয় পড়ুয়া, তথ্যপ্রযুক্তি খাতের কর্মী এবং বহুজাতিক সংস্থাগুলির নিয়োগনীতিতেও বড় পরিবর্তন আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও হোয়াইট হাউস এখনও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক নির্দেশিকা জারি করেনি, তবুও সম্ভাব্য এই পদক্ষেপ ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury