Bengal Liberty
সময়টা একেবারেই(Meta) ভালো যাচ্ছে না ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের জন্য। সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও সরিয়ে দেওয়াকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়ার পর এবার আদালতের নির্দেশে ৫৭ কোটি ডলার জরিমানা গুনতে হচ্ছে মেটাকে।

কেন এই জরিমানা(Meta)
আদালতের পর্যবেক্ষণ, দীর্ঘদিন ধরেই ফেসবুক ও ইনস্টাগ্রামে বিভিন্ন ধরনের ছবি ও ভিডিও যথাযথ নজরদারি ও নির্দেশিকা মেনে প্রকাশ করা হয়নি। এর মধ্যে এমন কিছু কনটেন্টও রয়েছে, যা শিশু ও কিশোর-কিশোরীদের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত হয়েছে। এই প্রেক্ষিতেই যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি আদালত মেটার বিরুদ্ধে এই নির্দেশ দেয়।

আদালতের নির্দেশ অনুযায়ী, জরিমানার অর্থ শিশু ও কিশোরদের মানসিক স্বাস্থ্যসেবা তহবিলে জমা দিতে হবে। পাশাপাশি, অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের নিরাপত্তা জোরদার করতে ফেসবুক ও ইনস্টাগ্রামে একাধিক পরিবর্তন আনারও নির্দেশ দেওয়া হয়েছে। নিউ মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল রাউল তোরেসের দায়ের করা মামলার ভিত্তিতেই এই গুরুত্বপূর্ণ রায় দিয়েছে আদালত। রায়ের পর প্রতিক্রিয়াও জানিয়েছেন তিনি।
আরও খবর
রাউল তোরেস কী বললেন(Meta)
রাউল তোরেস বলেন, “সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এমন অনেক বিপজ্জনক ছবি ও ভিডিও ছড়িয়ে রয়েছে, যা শিশুদের মানসিক বিকাশে মারাত্মক প্রভাব ফেলতে পারে। এই ধরনের কনটেন্ট হয় সম্পূর্ণ নিষিদ্ধ করা উচিত, না হলে কঠোর নিয়মের আওতায় রাখা প্রয়োজন। কিন্তু মেটা সেই দায়িত্ব যথাযথভাবে পালন করেনি। তাই এই মামলা করতে হয়েছে। আমার নিজের পরিবারের সদস্যরাও এই ধরনের ক্ষতিকর কনটেন্টের শিকার হয়েছেন। আদালতের এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই।”
আদালতের বিশেষ নির্দেশ(Meta)
আগামী পাঁচ বছর শিশু ও কিশোরদের নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত। এর মধ্যে রয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে মাসিক সময়সীমা নির্ধারণ। অতিরিক্ত নোটিফিকেশন সীমিত করা।অপ্রাপ্তবয়স্কদের সঙ্গে প্রাপ্তবয়স্কদের যোগাযোগে আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপ।
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবটের জন্য নতুন নিরাপত্তাব্যবস্থা চালু করা। শিশুদের ওপর যৌন নির্যাতন-সংক্রান্ত অভিযোগ আরও কঠোরভাবে পর্যালোচনা করা। এখন দেখার, আদালতের এই নির্দেশের পর মেটা কত দ্রুত এই পরিবর্তনগুলি কার্যকর করে এবং শিশু-কিশোরদের জন্য আরও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে কতটা সফল হয়।



