Bengal Liberty
পাকিস্তানের রাজনৈতিক(Pakistan) অস্থিরতা ফের নতুন মোড় নিল। দুর্নীতি, অর্থনৈতিক সংকট এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগের মধ্যেই প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকারকে সরিয়ে সেনাবাহিনী দেশের ক্ষমতা দখল করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। যদিও সরকারি স্তরে এখনও আনুষ্ঠানিকভাবে সব তথ্য নিশ্চিত হয়নি, তবুও ইসলামাবাদ-সহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় সেনার ব্যাপক উপস্থিতি এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ গ্রহণের খবর সামনে এসেছে।

পাকিস্তানের অর্থনীতি ভয়াবহ চাপে(Pakistan)
সূত্রের দাবি, দীর্ঘদিন ধরেই পাকিস্তানের অর্থনীতি ভয়াবহ চাপে ছিল। মূল্যবৃদ্ধি, বেকারত্ব, বৈদেশিক ঋণের বোঝা এবং রাজনৈতিক সংঘাতের কারণে সাধারণ মানুষের ক্ষোভ ক্রমশ বাড়ছিল। বিরোধী দলগুলিও শরিফ সরকারের বিরুদ্ধে লাগাতার দুর্নীতি এবং অযোগ্যতার অভিযোগ তুলে আন্দোলন চালিয়ে যাচ্ছিল।
বিশেষজ্ঞদের মতে(Pakistan)
” পাকিস্তানের ইতিহাসে সেনা হস্তক্ষেপ নতুন ঘটনা নয়। স্বাধীনতার পর থেকে একাধিকবার সামরিক শাসনের সাক্ষী থেকেছে দেশটি। ফলে বর্তমান পরিস্থিতি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতেও নতুন করে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে “। এদিকে আন্তর্জাতিক মহল গোটা পরিস্থিতির উপর নজর রাখছে। বিভিন্ন দেশ পাকিস্তানে দ্রুত সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছে। আগামী কয়েকদিনে ইসলামাবাদের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর থাকবে গোটা বিশ্বের।
আরও খবর



