Sheikh Hasina:
Sheikh Hasina

Sheikh Hasina: শেখ হাসিনাকে মঞ্চ দেওয়ায় ভারতকে নিশানা বাংলাদেশের

Bengal Liberty

নয়াদিল্লিতে শেখ হাসিনাকে সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রাখার সুযোগ দেওয়াকে কেন্দ্র করে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার (Sheikh Hasina)। বাংলাদেশের অভিযোগ, দিল্লিতে আয়োজিত ওই অনুষ্ঠানে শেখ হাসিনা এবং তাঁর সহযোগীরা বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য রেখেছেন। বাংলাদেশ সরকারের দাবি, এই অনুষ্ঠানের সম্ভাব্য প্রভাব সম্পর্কে ভারত সরকার আগে থেকেই অবগত ছিল। এমনকি এর নেতিবাচক প্রভাব সম্পর্কেও ভারতকে সতর্ক করা হয়েছিল। তা সত্ত্বেও দিল্লিতে এই অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়েছে বলে অভিযোগ ঢাকার।

.

ভারতকে নিশানা ঢাকার

বাংলাদেশের ‘জুলাই বিপ্লব’-এর দ্বিতীয় বর্ষপূর্তির প্রেক্ষাপটে ভারত থেকে শেখ হাসিনার এই অনুষ্ঠানকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা বলে মনে করছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে, জুলাই বিপ্লবের শহিদদের প্রতিও এটি চরম অসম্মান বলে উল্লেখ করা হয়েছে সরকারি বিবৃতিতে। বাংলাদেশের দাবি, জুলাই বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ দেশের জনগণ ‘ফ্যাসিবাদের অন্ধকার সময়ে’ ফিরে যেতে চায় না। পাশাপাশি শেখ হাসিনা এবং তাঁর কথিত ‘মাফিয়া নেটওয়ার্ক’-এর বাংলাদেশের রাজনীতিতে কোনও স্থান নেই বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

Sheikh Hasina:
Sheikh Hasina

তবে ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির ভিত্তিতে গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক বজায় রাখার বার্তাও দিয়েছে ঢাকা।

 

Advertisement
Advertisement

বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, ২০১৩ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত প্রত্যার্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য একাধিকবার অনুরোধ জানানো হলেও ভারত সরকারের কাছ থেকে কোনও সাড়া মেলেনি। এর মধ্যেই দিল্লিতে তাঁকে প্রকাশ্যে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়াকে বাংলাদেশের জনগণের অনুভূতিতে গভীর আঘাত এবং দুই দেশের সুসম্পর্কের জন্য ক্ষতিকর বলে দাবি করেছে বাংলাদেশ সরকার।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury