Bengal Liberty
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের(Us Saudi Deal) মধ্যে একটি গুরুত্বপূর্ণ পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয়েছে।এই চুক্তির মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।তবে চুক্তি স্বাক্ষরের পর থেকেই আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে—আদৌ কি এই পরমাণু চুক্তির প্রয়োজন ছিল?যেখানে ইরানের বিরুদ্ধে সংঘাতে আমেরিকা আশানুরূপ সাফল্য পাচ্ছে না, সেখানে এই চুক্তির মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প কি ইরানকেই কোনো বিশেষ বার্তা দিতে চাইছেন?এই নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে জোর চর্চা চলছে

আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশের দাবি(Us Saudi Deal)
“ডোনাল্ড ট্রাম্প কী পদক্ষেপ নেবেন, তা হয়তো তিনি নিজেও স্পষ্ট নন। তিনি আগে দাবি করেছিলেন, ৪ থেকে ৫ সপ্তাহের মধ্যে ইরানকে মানচিত্র থেকে মুছে দেবেন। কিন্তু বাস্তবে তা হয়নি; উল্টে যুদ্ধ ৫০ দিন পেরিয়ে গেছে। সে কারণেই সৌদির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে ইতিবাচক খবরের সাহায্যে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের আলোয় ভেসে থাকতে মরিয়া ট্রাম্প।”
নতুন সমীকরণের ইঙ্গিত(Us Saudi Deal)
এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও টানা ১৩ দিন ধরে ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন স্থানে তীব্র হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। অন্যদিকে পাল্টা আঘাত হিসেবে মধ্যপ্রাচ্যের মার্কিন সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানও।
পরিস্থিতি কি শেষ পর্যন্ত স্বাভাবিক হবে, নাকি আমেরিকা-ইরান সংঘাতের আবহে জড়িয়ে পড়বে সৌদি আরবও? এই নতুন রাজনৈতিক সমীকরণকে কেন্দ্র করেই আন্তর্জাতিক মহলে উদ্বেগ উত্তরোত্তর বাড়ছে।
আরও খবর



