World Record
World Record

World Record : ১৮ বছরেই অধ্যাপক! ৩০৬ বছরের বিশ্বরেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন নাথান থমাস

Bengal Liberty

যে বয়সে (World Record) অধিকাংশ তরুণ-তরুণী কলেজের পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকেন, সেই বয়সেই অধ্যাপকের আসনে বসে বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন যুবক নাথান থমাস। মাত্র ১৮ বছর ৩৪৬ দিন বয়সে কলেজের অধ্যাপক হিসেবে দায়িত্ব নিয়ে তিনি ভেঙে দিলেন টানা ৩০৬ বছর ধরে অক্ষত থাকা এক ঐতিহাসিক রেকর্ড। সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাঁর এই কৃতিত্বকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে।

Advertisement
Advertisement

৩০৬ বছরের পুরনো নজির ভাঙলেন(World Record)

২০২৩ সালের ২১ আগস্ট যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামি ডেড কলেজে ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক হিসেবে যোগ দেন নাথান থমাস। সে সময় তাঁর বয়স ছিল মাত্র ১৮ বছর ৩৪৬ দিন। এর মাধ্যমে তিনি ১৭১৭ সালে মাত্র ১৯ বছর বয়সে অধ্যাপক হওয়া স্কটিশ গণিতবিদ কলিন ম্যাকলরিনের ৩০৬ বছরের পুরনো রেকর্ড ভেঙে দেন। শুধু পুরুষদের ক্ষেত্রেই নয়, ২০০৮ সালে বিশ্বের সর্বকনিষ্ঠ অধ্যাপক হিসেবে রেকর্ড গড়া আলিয়া সাবুরের তুলনায়ও তিনি ১৬ দিন কম বয়সে এই কৃতিত্ব অর্জন করেন।

১০ বছরেই কলেজে, ১৮-তেই মাস্টার্স(World Record)

নাথানের অসাধারণ মেধার পরিচয় মিলেছিল খুব ছোটবেলাতেই। মাত্র ১০ বছর বয়সে তিনি কলেজে ভর্তি হন।এরপর ১৪ বছর বয়সে ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে অল্প সময়ের মধ্যেই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপরই শুরু হয় তাঁর শিক্ষকতা জীবন। বর্তমানে তিনি আইন নিয়েও পড়াশোনা করছেন। নাথানের আশা, তাঁর এই বিশ্বরেকর্ড আগামী প্রজন্মকে বড় স্বপ্ন দেখতে এবং অল্প বয়সেই অসাধারণ সাফল্য অর্জনের জন্য অনুপ্রাণিত করবে।

Advertisement
Advertisement

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury