Bengal Liberty
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার(Yemen Houthi Attack) মধ্যেই ইয়েমেনের মারিব ও হাদরামাউত প্রদেশে সরকারি বাহিনীর দুটি সামরিক ক্যাম্পে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ৩০ জন সেনা নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছেন।


হামলার লক্ষ্য ছিল মারিব প্রদেশের আল-রুওয়াইক এবং হাদরামাউত প্রদেশের আল-আবার এলাকায় অবস্থিত জরুরি নিরাপত্তা বাহিনীর ক্যাম্প। সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হুতিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে ইয়েমেনে ফের উত্তেজনা চরমে উঠেছে। একই সঙ্গে হরমুজ প্রণালীকে কেন্দ্র করেও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইয়েমেনের স্বাস্থ্যমন্ত্রী কাসেম বুহিবাহ হামলার তীব্র নিন্দা জানিয়ে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেন,
কাসেম বুহিবাহর বক্তব্য(Yemen Houthi Attack)
“হুতিরা বিশ্বাসঘাতকতার মাধ্যমে এই হামলা চালিয়েছে। এ ধরনের কৌশল বারবার ব্যবহার করে তারা পার পেয়ে যাবে না। আমরা এতদিন সংযম দেখিয়েছি, কিন্তু এই হামলার উপযুক্ত জবাব খুব শিগগিরই দেওয়া হবে।”
আরও খবর
হুতিদের দাবি(Yemen Houthi Attack)
হুতিদের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট ক্যাম্পগুলোতে চলা সামরিক তৎপরতা ও সেনা জমায়েতকে লক্ষ্য করেই এই অভিযান চালানো হয়েছে। ২০২২ সালের যুদ্ধবিরতির পর এটিকে ইয়েমেনের অন্যতম বড় রক্তক্ষয়ী সংঘর্ষ হিসেবে দেখা হচ্ছে। এই হামলাকে ঘিরে উভয় পক্ষের পাল্টাপাল্টি দাবি ও উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আন্তর্জাতিক মহলের আশঙ্কা, সংঘাতের এই নতুন পর্ব মধ্যপ্রাচ্যের অস্থিরতাকে আরও বাড়িয়ে তুলতে পারে এবং তার প্রভাব গোটা অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির ওপর পড়তে পারে।



