Bengal Liberty:
ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগে গ্রেফতার হলেন বিষ্ণুপুরের তৃণমূল যুব সভাপতি তথা জেলা পরিষদের সদস্য রাজীব গাজী ওরফে বাবান। টানা ৮৬ দিন আত্মগোপনে থাকার পর মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার পুলিশ ও স্পেশাল অপারেশন টিমের (এসওটি) যৌথ অভিযানে তাঁকে গ্রেফতার করা হয়।

Abhisek Banerjee
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১১ মে-র পর থেকেই রাজীব গাজী গা-ঢাকা দিয়েছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে তাঁর এক আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাঁকে আটক করে। বুধবার তাঁকে আলিপুর আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে।
আরও খবর
৮৬ দিন আত্মগোপনের পর পুলিশের জালে রাজীব গাজী

তদন্তকারী সংস্থার দাবি, ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য প্রকল্পকে কেন্দ্র করে বরাদ্দ অর্থ তছরুপ এবং ব্যাপক আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন রাজীব গাজী। এ ছাড়া বিষ্ণুপুর ও সংলগ্ন এলাকায় সিন্ডিকেট পরিচালনা, স্থানীয় ব্যবসায়ীদের ভয় দেখিয়ে হুমকি দেওয়া এবং নিয়মিত তোলাবাজির একাধিক অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এই অভিযোগগুলির ভিত্তিতেই তাঁর বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু হয়। দীর্ঘদিন ধরেই তাঁকে খুঁজছিল পুলিশ।
Abhisek Banerjee
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিভিন্ন প্রকল্পে আর্থিক অনিয়ম, কাটমানি ও তোলাবাজির অভিযোগে একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় রাজীব গাজীর গ্রেফতারিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
Abhisek Banerjee
পুলিশের দাবি, এই মামলায় আরও কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আর্থিক লেনদেন, প্রকল্পের অর্থ বরাদ্দ এবং সংশ্লিষ্ট নথিপত্র খতিয়ে দেখে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই গ্রেফতারিকে কেন্দ্র করে ডায়মন্ড হারবারের রাজনৈতিক মহলে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে।

আরও পড়ুনঃ বাড়ি খালি করাতে ‘১ কোটি’র দাবি! কাঠগড়ায় বিধাননগরের প্রাক্তন মেয়র


