Bengal Liberty:
ব্যারাকপুরবাসীর জন্য একাধিক নতুন বাস পরিষেবা চালুর উদ্যোগ পরিবহণ দফতরের। খুব শীঘ্রই ব্যারাকপুর থেকে সরাসরি পুরী, বেনারস, মথুরা-বৃন্দাবন-সহ বিভিন্ন তীর্থক্ষেত্রে যাওয়ার বাস চালু হতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গ এবং একাধিক হাসপাতালের সঙ্গেও ব্যারাকপুরের সরাসরি বাস যোগাযোগ গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে (Arjun Singh)।

ব্যারাকপুরে বাস পরিষেবা (Arjun Singh)
রবিবার ব্যারাকপুরে পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের সঙ্গে দেখা করেন নাট্যকার চন্দন সেন-সহ এলাকার বিশিষ্ট ব্যক্তি ও প্রবীণ নাগরিকদের একটি প্রতিনিধি দল। তাঁদের তরফে মূলত দু’টি দাবি জানানো হয়। প্রথমত, প্রবীণ নাগরিকদের তীর্থযাত্রায় বাসের ভাড়ায় ৫০ শতাংশ ছাড়। দ্বিতীয়ত, ব্যারাকপুর থেকে বিভিন্ন তীর্থস্থান এবং গুরুত্বপূর্ণ হাসপাতালগুলির সঙ্গে সরাসরি বাস যোগাযোগ।
আরও খবর
প্রবীণ নাগরিকদের এই দাবিকে গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পরিবহণমন্ত্রী। অর্জুন সিং জানান, ব্যারাকপুরে বাস রাখার পর্যাপ্ত জায়গা রয়েছে। ফলে এখান থেকে একাধিক দূরপাল্লার রুট চালু করা সম্ভব। তাঁর কথায়, পুরী ও বেনারসের পাশাপাশি উত্তরবঙ্গ এবং উত্তরপ্রদেশের বিভিন্ন তীর্থস্থানের সঙ্গেও যোগাযোগ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। উত্তরপ্রদেশের সঙ্গে ইতিমধ্যেই চুক্তি হয়েছে বলে জানান তিনি। পুরীর ক্ষেত্রেও চুক্তি চূড়ান্ত হওয়ার পথে।

বাসে চেপে হাসপাতাল (Arjun Singh)
শুধু তীর্থযাত্রাই নয়, চিকিৎসার ক্ষেত্রেও ব্যারাকপুরবাসীর যাতায়াত সহজ করার পরিকল্পনা রয়েছে। অর্জুন সিং জানান, নৈহাটি থেকে AIIMS পর্যন্ত বাস পরিষেবা চালুর পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি ইস্টার্ন বাইপাসের বিভিন্ন হাসপাতালের কাছ দিয়ে যাওয়া বাসগুলির সঙ্গে ব্যারাকপুরের যোগাযোগ আরও কার্যকর করার ব্যবস্থাও করা হবে। এতে রোগী এবং তাঁদের পরিবারের সদস্যদের যাতায়াতের সমস্যা কমবে বলে আশা।
তবে প্রবীণ নাগরিকদের ৫০ শতাংশ ভাড়া ছাড়ের বিষয়টি সরাসরি পরিবহণমন্ত্রীর হাতে নেই। এটি মন্ত্রিসভার সিদ্ধান্তের বিষয়। প্রবীণদের এই দাবি তিনি ক্যাবিনেটে তুলে ধরবেন বলে জানিয়েছেন অর্জুন সিং।
দ্রুত বাস্তবায়ন (Arjun Singh)
সব মিলিয়ে ব্যারাকপুর থেকে তীর্থস্থান, উত্তরবঙ্গ এবং চিকিৎসাকেন্দ্র—একাধিক গুরুত্বপূর্ণ গন্তব্যে সরাসরি বাস পরিষেবা চালুর পরিকল্পনা বাস্তবায়িত হলে স্থানীয় যাত্রীদের দূরপাল্লার যাতায়াত অনেকটাই সহজ হতে পারে।

আরও পড়ুনঃ শহরগুলিতে বিদ্যুৎ কেবল যাবে মাটির তলায়! জানালেন পুরমন্ত্রী


