Bar Council
Bar Council

Baruipur Encounter : বারুইপুর এনকাউন্টার ঘটনার তদন্তকারী সংস্থা বদলের দাবিতে হাইকোর্টে নতুন জনস্বার্থ মামলা দায়ের

Bengal Liberty: 

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তদন্তকারী সংস্থা বদলের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে একটি নতুন জনস্বার্থ মামলা দায়ের করেছেন মানবাধিকার কর্মী সুজাত ভদ্র। তাঁর যুক্তি, যে পুলিশ বাহিনীর গুলিতে অভিযুক্তের মৃত্যু হয়েছে, তাদের পক্ষে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করা সম্ভব নয়। তাই আদালতের নজরদারিতে অন্য কোনো স্বাধীন তদন্তকারী সংস্থার হাতে তদন্তের দায়িত্ব তুলে দেওয়া হোক।

Advertisement
Advertisement

 

Baruipur Encounter 

 

মামলাকারীর পক্ষে আদালতে সওয়াল করেন আইনজীবী রঘুনাথ চক্রবর্তী। তিনি বলেন, “যে পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনা ঘটল, সেই পুলিশ কীভাবে নিরপেক্ষ তদন্ত করবে? সত্য উদঘাটনের স্বার্থেই তদন্তকারী সংস্থা বদল করা প্রয়োজন।”

উল্লেখ্য, বারুইপুর এনকাউন্টারকে কেন্দ্র করে ইতিমধ্যেই একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ জানিয়েছে, রাজ্যের কাছে চাওয়া রিপোর্ট জমা পড়ার পরই এ বিষয়ে পরবর্তী নির্দেশ বা পর্যবেক্ষণ জানানো হবে। আগামী ১৮ আগস্ট এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে।

Baruipur Encounter
Baruipur Encounter

Baruipur Encounter সুজাত ভদ্রের আর্জি, রাজ্যকে রিপোর্ট পেশের নির্দেশ আদালতের; পরবর্তী শুনানি ১৮ আগস্ট

 

এক নাবালিকা ধর্ষণ ও খুন মামলার মূল অভিযুক্ত ছিল প্রভাস মণ্ডল। পুলিশের দাবি, গত ৭ জুলাই গভীর রাত ও ৮ জুলাই ভোরের দিকে ঘটনার পুনর্নির্মাণের জন্য প্রভাসকে অকুস্থলে নিয়ে যাওয়া হয়। সে সময় সে এক পুলিশকর্মীর সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে গুলি চালানোর চেষ্টা করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

 

Baruipur Encounter 

 

এই ঘটনার পর থেকেই তথাকথিত ‘এনকাউন্টারের’ নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন মানবাধিকার কর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠন। বিচারবহির্ভূত হত্যার অভিযোগ তুলে তাঁরা আদালতের তত্ত্বাবধানে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছেন। হাইকোর্টে রাজ্যের রিপোর্ট জমা পড়ার পরেই এই মামলার ভবিষ্যৎ নির্ধারিত হবে বলে মনে করা হচ্ছে।

Advertisement
Advertisement

 

আরও পড়ুনঃ স্বপঞ্জীকরণ করে ডিজিটাল জনগণনার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury