Kalighat TMC:টিকিট না পেয়েই কি অভিমান? এবার দলছাড়ার জল্পনা প্রবীণ তৃণমূল নেতা তপন দাশগুপ্তকে ঘিরে

Bengal Liberty :

আরও খালি হচ্ছে কালীঘাটের ঘর। এবার তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী তপন দাশগুপ্ত। তিনি আদি সপ্তগ্রামের তিনবারের বিধায়ক। ২০১৬ সালের বিধানসভা ভোটে জয়ের পর মমতা তাঁকে কৃষি বিপণন মন্ত্রী করেছিলেন। তবে ২০২৬ সালের বিধানসভা ভোটে তিনি টিকিট পাননি। তাঁর বদলে আদি সপ্তগ্রাম বিধানসভায় তৃণমূল প্রার্থী করা হয় প্রাক্তন ফুটবলার বিদেশ বসুকে। যদিও সেই আসনে শেষ পর্যন্ত জয়ী হন বিজেপি প্রার্থী। নির্বাচনের পর থেকেই মূলত চুপ ছিলেন তপনবাবু। এবার তাঁর দলছাড়ার জল্পনা আরও জোরাল হচ্ছে।

Advertisement
Advertisement

তপন দাশগুপ্তের দলত্যাগ নিয়ে জল্পনা 

Kalighat TMC

বিধানসভা নির্বাচনের ফলাফলের পর থেকেই যেন ভাঙন ধরেছে তৃণমূলে। বিধায়ক, কাউন্সিলর— অনেকেই একে একে হাত ছেড়েছেন দিদির। টিকিট না পাওয়ার পর প্রকাশ্যে কোনও ক্ষোভপ্রকাশ না করলেও দীর্ঘদিন ধরেই নীরব ছিলেন তপন দাশগুপ্ত। রাজনৈতিক মহলের দাবি, তাঁর সেই দীর্ঘ নীরবতাই এখন নতুন রাজনৈতিক জল্পনার জন্ম দিয়েছে।

Kalighat TMC
Kalighat TMC

Kalighat TMC

সূত্রের খবর, রবিবার সকাল ১১টায় একটি সাংবাদিক বৈঠক ডেকেছেন তপন দাশগুপ্ত। আর এই বৈঠক থেকেই অনুমান করা হচ্ছে, তিনিও হয়তো এবার কালীঘাটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করতে পারেন। শেষ পর্যন্ত কোন পথে এগোবে তপন দাশগুপ্তের রাজনৈতিক যাত্রা? তা এখন শুধুই সময়ের অপেক্ষা।

Advertisement
Advertisement

আরও পড়ুনঃ ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে চমক! প্রীতি ম্যাচে রেক্সহ্যামের

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury