21 July
21 July

21 July : রাজঘাটে শহিদ স্মরণে এনসিপিআই

Bengal Liberty : ২১ জুলাইকে ঘিরে যখন কলকাতায় একাধিক রাজনৈতিক শিবির পৃথকভাবে শহিদ স্মরণ কর্মসূচির আয়োজন করেছে, তখন রাজধানী দিল্লির রাজঘাটেও আলাদা কর্মসূচি পালন করল এনসিপিআই (21 July)। সম্প্রতি তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দেওয়া একাধিক সাংসদ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বার্তা দেন তাঁরা (21 July)।

21 July
21 July

রাজঘাটে শহিদ তর্পণ, উপস্থিত একাধিক প্রাক্তন তৃণমূল সাংসদ (21 July)

মঙ্গলবার পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী দিল্লির রাজঘাটে শহিদ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে এনসিপিআই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দেওয়া একাধিক সাংসদ। তাঁদের মধ্যে ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায়, পার্থ ভৌমিক, খলিলুর রহমান, আবু তাহের খান এবং ইউসুফ পাঠান। শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন ও তর্পণ কর্মসূচিতে অংশ নেন উপস্থিত নেতারা। কলকাতার বাইরে দিল্লিতে এই কর্মসূচি রাজনৈতিক মহলেও বিশেষ তাৎপর্য তৈরি করেছে।

Advertisement
Advertisement

মমতার সরকারকে কটাক্ষ কাকলির (21 July)

শহিদ তর্পণের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কাকলি ঘোষ দস্তিদার বলেন, “কে বা কারা কোথায় কী করেছে, তা আমার জানা নেই। আমরা এখানে শহিদ তর্পণ করলাম। শহিদদের স্মরণ করলাম।” এর পাশাপাশি পশ্চিমবঙ্গের প্রাক্তন তৃণমূল সরকারকেও নিশানা করেন তিনি। কাকলির কথায়, “আগের সরকার যে ভাবে লুট করেছে, তারই ফলাফল পেয়েছে গত বিধানসভা ভোটে।”

২১ জুলাইকে ঘিরে এ বছর চারটি পৃথক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের সভা হয় তারামণ্ডলের কাছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরের সমাবেশ হয় মেয়ো রোডে। কংগ্রেসের কর্মসূচি ছিল শহিদ মিনারে। অন্যদিকে, এনসিপিআই দিল্লির রাজঘাটে শহিদ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে। এই কর্মসূচির আগে কাকলি ঘোষ দস্তিদার বলেছিলেন, “শহিদ কিন্তু সকলের। যিনি স্বাধীনতা সংগ্রামে শহিদ হয়েছেন, তিনি শহিদ। আবার যিনি বাংলার আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রাণ দিয়েছেন, তিনিও শহিদ। ফলে তাঁদের সম্মান জানানো কাজ। বিশেষ করে যাঁরা রাজনীতি করেন, তাঁদের তো বটেই। আর ঘটনা তো আমার চোখে সামনে ঘটেছিল। তাই শুধু আমার শহিদ, তোমার শহিদ, শহিদ মিনারের শহিদ নাকি গান্ধীমূর্তির পাদদেশের শহিদ, সেটা বড় কথা নয়। পৃথিবীর সকল শহিদদের সম্মান জানানো কর্তব্য বলে আমরা সেটা পালন করব।”

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/07/21/mamata-banerjee-45/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury