Bengal Liberty
দেশজুড়ে(Arvind Kejriwal) পেট্রোল-এটানল ইস্যুকে কেন্দ্র করে শাসক-বিরোধী তরজা তুঙ্গে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করির যানবাহনে এটানলের ব্যবহার বাড়ানোর পরিকল্পনা নিয়ে বিজেপির বিরুদ্ধে নতুন অভিযোগ তুলেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (আপ) সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।


কেজরিওয়ালের দাবি, কেন্দ্রের ২০ শতাংশ পেট্রোল ও ৮০ শতাংশ এটানল ব্যবহারের নীতি সাধারণ মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে তিনি নাগরিক সমাজকে আন্দোলনে শামিল হওয়ারও আহ্বান জানিয়েছেন।কেজরিওয়ালের এই বক্তব্যের পরই পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি। দলের আইটি সেলের প্রধান অমিত মালভিয়া কেজরিওয়ালের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন। এক্স-এ করা একটি পোস্টে তিনি লেখেন—
অমিত মালভিয়ার পোস্ট(Arvind Kejriwal)
নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “মিস্টার কেজরিওয়ালজি ভুল তথ্য মানুষের সামনে তুলে ধরেছেন। নরেন্দ্র মোদি বা কেন্দ্রীয় সরকার কখনও ৮০ শতাংশ এটানল ব্যবহারের দাবি করেনি। উন্নত ও প্রগতিশীল ভারত গড়াই আমাদের প্রধান লক্ষ্য। এই ধরনের মিথ্যাচার করে বিরোধী দলগুলি নিজেদের গ্রহণযোগ্যতা প্রমাণ করার চেষ্টা করছে। আমি এর তীব্র নিন্দা করছি। মানুষকে বিভ্রান্ত করা বন্ধ করুন।” পেট্রোল-এটানল বিতর্ক ঘিরে শাসক ও বিরোধী শিবিরের এই রাজনৈতিক চাপানউতোর আগামী দিনে আরও কোন দিকে মোড় নেয় এবং তার প্রভাব রাজনীতিতে কতটা পড়ে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
আরও খবর



