Bengal Liberty
মাত্র ৩৬ দিনের আন্দোলনের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর(CJP) পদত্যাগ—বিজেপির দীর্ঘ শাসনকালে যা বিরল রাজনৈতিক ঘটনা বলেই মনে করছেন বিশ্লেষকরা। চলতি বছরের মে মাসে সামাজিক মাধ্যমে আত্মপ্রকাশ করা ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন অল্প সময়ের মধ্যেই রাজপথে ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত সেই আন্দোলনের চাপেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ইস্তফা দিতে বাধ্য হয়েছেন বলে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।

৩৬ দিনের আন্দোলনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, চাপে মোদি সরকার(CJP)
গত ১২ বছরে গণআন্দোলনের জেরে কেন্দ্রীয় মন্ত্রিসভার কারও পদত্যাগের নজির প্রায় নেই বললেই চলে। রাজপথের সরাসরি চাপে শীর্ষ নেতৃত্বের এমন সরে দাঁড়ানোর ঘটনা অত্যন্ত বিরল। আর সেই কারণেই এই পদত্যাগের পর ককরোচ জনতা পার্টির ভবিষ্যৎ কী হতে চলেছে এবং তারা জাতীয় রাজনীতিতে পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে কি না—সেই প্রশ্নই ক্রমশ জোরালো হচ্ছে।

তবে এক সাক্ষাৎকারে দলের মুখপাত্র আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস জানিয়েছেন, আপাতত প্রত্যক্ষ রাজনীতিতে আসার পরিকল্পনা তাদের নেই। তাদের মূল লক্ষ্য প্রান্তিক স্তরের জনআন্দোলনকে আরও শক্তিশালী করা এবং সাধারণ মানুষের দাবি-দাওয়া তুলে ধরা। দলের প্রতিষ্ঠাতা অভিষেক দীপকও জানিয়েছেন, এই সাফল্য তাদের দীর্ঘ পথচলার স্রেফ শুরু মাত্র। এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক ভাবমূর্তিও নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। বিশ্লেষকদের একাংশের মতে, শক্তিশালী ও আপসহীন নেতৃত্বের যে ভাবমূর্তি মোদি এতদিন ধরে বজায় রেখেছিলেন, এই ঘটনার পর তা কিছুটা হলেও ধাক্কা খেয়েছে।
একটি প্রথম সারির সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যে দল সাধারণত আন্দোলনের সামনে নতি স্বীকার করে না, তাদের কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগ প্রমাণ করে দেয় যে রাজপথের চাপ উপেক্ষা করা শেষ পর্যন্ত সম্ভব হয়নি। ফলে এই পদত্যাগ শুধুই একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং দেশের সাম্প্রতিক রাজনীতিতে এক তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবেই বিবেচিত হচ্ছে।
আরও খবর



