Cockroach Janata Party
Cockroach Janata Party

Cockroach Janata Party: দেশজুড়ে শুরু ‘ক্যায়া বোলতি পাবলিক’ অভিযান

Bengal Liberty

যন্তর মন্তরে আন্দোলনের পর এবার সারা দেশজুড়ে নতুন কর্মসূচির ঘোষণা করলেন ককরোচ জনতা পার্টির (Cockroach Janata Party) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। বৃহস্পতিবার মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে দলের কোর কমিটির বৈঠকের পর সাংবাদিক বৈঠকে তিনি ‘ক্যায়া বোলতি পাবলিক’ নামের অভিযানের সূচনা করেন।

ককরোচ জনতা পার্টির দাবি, এই কর্মসূচির উদ্দেশ্য কোনও রাজনৈতিক প্রচার নয়। বরং দেশের বিভিন্ন প্রান্তে মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যাগুলি সামনে তুলে আনার পরিকল্পনা রয়েছে দলের।

Cockroach Janata Party
Cockroach Janata Party

নতুন জাতীয় অভিযানে অভিজিৎ Cockroach Janata Party

অভিজিৎ দীপকে জানান, ‘ক্যায়া বোলতি পাবলিক’ অভিযানের প্রথম ও প্রধান লক্ষ্য হবে দেশের শিক্ষা ব্যবস্থা। তাঁর অভিযোগ, স্কুল, কলেজ এবং কোচিং সেন্টারের লাগামছাড়া ফি সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের নাভিশ্বাস তুলে দিচ্ছে। শিক্ষার ব্যয় নিয়ে তিনি বলেন, “প্রথম শ্রেণিতে সন্তানকে ভর্তি করাতেই অনেক ক্ষেত্রে বছরে ১ থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত ফি দিতে হচ্ছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে ডোনেশন এবং অন্যান্য খরচ। সাধারণ পরিবার এই বিপুল অর্থ কোথা থেকে আনবে? স্কুল-কলেজের চড়া ফি এবং কোচিংয়ের ব্যয় মেটাতে গিয়ে বহু পরিবার দীর্ঘমেয়াদি ঋণের বোঝায় জড়িয়ে পড়ছে।”

‘ক্যায়া বোলতি পাবলিক
‘ক্যায়া বোলতি পাবলিক

ড. বি. আর. আম্বেদকরের শিক্ষাভাবনার প্রসঙ্গ টেনে CJP-র প্রতিষ্ঠাতা বলেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার হওয়ার কথা থাকলেও বর্তমানে তা অনেক ক্ষেত্রেই ব্যবসায় পরিণত হয়েছে। তাঁর অভিযোগ, অর্থের অভাবে যাতে কোনও পড়ুয়ার শিক্ষা থেমে না যায়, সেই নিশ্চয়তা দিতে বর্তমান ব্যবস্থা ব্যর্থ।

দেশের বিচারব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন অভিজিৎ দীপকে। তাঁর অভিযোগ, সাধারণ মানুষ বছরের পর বছর আইনি লড়াই চালিয়েও অনেক সময় দ্রুত বিচার পান না। অথচ প্রভাবশালী রাজনীতিক বা ধনকুবেরদের মামলা তুলনামূলক দ্রুত নিষ্পত্তি হয় বলে অভিযোগ রয়েছে। বিচার পাওয়ার ক্ষেত্রে এই বৈষম্য দূর করার দাবি জানান তিনি।

উল্লেখ্য, যন্তর মন্তরে CJP-র আন্দোলনের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। তাঁর দাবি, দিল্লির আন্দোলন শুধুমাত্র NEET বা শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল না; এর মাধ্যমে প্রশাসনিক ব্যর্থতার বিষয়টিও সামনে এসেছে।

CJP-র দাবি, ‘ক্যায়া বোলতি পাবলিক’ অভিযানের মাধ্যমে দেশের সাধারণ মানুষকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে আসা হবে, যেখানে শিক্ষা, বিচারব্যবস্থা এবং প্রশাসনিক ব্যর্থতাসহ বিভিন্ন বিষয়ে মানুষ নির্দ্বিধায় নিজেদের সমস্যা ও সরকারের ব্যর্থতার কথা তুলে ধরতে পারবেন।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury