Cockroach Janta Party vc modi
Cockroach Janta Party vc modi

Cockroach Janta Party: মধ্যরাতের মোদি বার্তা ঘিরে সরব সিজেপি

Bengal Liberty

আন্দোলন ঘিরে তৈরি হওয়া অচলাবস্থার অবসান ঘটাতে শুক্রবার দিল্লির কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়ায় কেন্দ্র সরকার এবং ককরোচ জনতা পার্টির (Cockroach Janta Party) মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, সিজেপির অনুরোধে নিরপেক্ষ স্থানে আলোচনায় বসতে কেন্দ্র সম্মতি দেওয়ার পরই এই বৈঠকের সিদ্ধান্ত হয়েছে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কেন্দ্র সরকারের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

Cockroach Janta Party vc modi
Cockroach Janta Party vc modi

সরকারকে কড়া বার্তা সিজেপির Cockroach Janta Party

আন্দোলনের অন্যতম মুখ সোনম ওয়াংচুক সরকারের পক্ষ থেকে তাঁর গুরুত্বপূর্ণ দাবিগুলি বিবেচনার আশ্বাস পাওয়ার পর বৃহস্পতিবার গভীর রাতে টানা ২৬ দিনের অনশন প্রত্যাহার করেন। তাঁর এই সিদ্ধান্তের পর আন্দোলনের পরবর্তী রূপরেখা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

Sonam WangchukHunger Strike
Sonam Wangchuk Hunger Strike

পাশাপাশি আন্দোলনকারীদের উদ্দেশে সিজেপির মুখপাত্র অশুতোষ রাঙ্কা বলেন, সরকার আন্দোলনের চাপে পড়েছে। তাঁর দাবি, সরকার এখন আপনাদের ভয় পাচ্ছে। হয়তো আপনারা জানেন না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাত সাড়ে ১২টায় একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন। এত রাতে প্রধানমন্ত্রী এই প্রথম কোনও ভিডিও প্রকাশ করলেন। তিনি বলেছেন, সরকার যুবসমাজের বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। সরকার সংবেদনশীল এবং কঠোর পদক্ষেপ নেবে। কিন্তু যদি মোদিজি সত্যিই কঠোর ব্যবস্থা নিতে চান, তাহলে অবিলম্বে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করতে হবে। এর কম কিছু আমরা মেনে নেব না। ”

শুক্রবারের সম্ভাব্য বৈঠকে আন্দোলনকারীদের দাবি, শিক্ষা ব্যবস্থা, প্রশ্নফাঁস বিতর্ক এবং সরকারের পরবর্তী পদক্ষেপ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury