Derek O'Brien
Derek O'Brien

Derek O’Brien : প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন ডেরেক ব্রায়ান

Bengal Liberty

সীমানা পুনর্নির্ধারণ ও FCRA বিল নিয়ে মোদির চিঠি(Derek O’Brien) ডেরেকের, সর্বদলীয় বৈঠকের দাবিসংসদীয় রীতি লঙ্ঘন ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর ওপর নিয়ন্ত্রণের অভিযোগ তৃণমূল সাংসদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কে চিঠি লিখে প্রস্তাবিত সীমানা পুনর্নির্ধারণ এবং এফসিআরএ (FCRA) সংশোধনী বিল নিয়ে অবিলম্বে সর্বদলীয় বৈঠক ডাকার দাবি জানালেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন।

Advertisement
Advertisement

কোন অভিযোগ উল্লেখ রয়েছে চিঠিতে(Derek O’Brien)

চিঠিতে ডেরেক ও’ব্রায়েন অভিযোগ করেন, সীমানা পুনর্নির্ধারণের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সংসদীয় রীতি মেনে নয়, বরং গোপনীয়তার আবরণে আনার চেষ্টা করছে কেন্দ্র। তিনি উল্লেখ করেন, এর আগে ২০১৯ সালেও জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল সংসদীয় প্রক্রিয়া উপেক্ষা করে পেশ করা হয়েছিল। একই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন, চলতি বছরের ১৭ এপ্রিল লোকসভায় সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত সাংবিধানিক সংশোধনী বিল প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন না পাওয়ায় খারিজ হয়ে যায়।

Derek O'Brien
Derek O’Brien

এছাড়া, প্রস্তাবিত ‘FCRA সংশোধনী বিল ২০২৬’-কে “কঠোর” ও “পীড়নমূলক” (ড্রাকোনিয়ান) আখ্যা দিয়ে ডেরেকের দাবি, এই আইন কার্যকর হলে শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে দীর্ঘদিন ধরে কাজ করা বহু স্বেচ্ছাসেবী সংস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাঁর মতে, খ্রিস্টান সম্প্রদায় পরিচালিত প্রায় ৫৪ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানসহ বহু সামাজিক ও দাতব্য সংস্থার ওপর অতিরিক্ত সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে; যা সংবিধানের ১৯ ও ২৬ নম্বর অনুচ্ছেদের মৌলিক চেতনাকে ক্ষুণ্ণ করবে। চিঠির শেষে প্রধানমন্ত্রীর উদ্দেশে ডেরেক ও’ব্রায়েন বলেন, বিগত দিনের বিতর্কিত কৃষি আইন এনে পরে তা প্রত্যাহার করার মতো পরিস্থিতি এড়াতে, এই দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দ্রুত সর্বদলীয় বৈঠক ডাকা হোক এবং সব রাজনৈতিক দলের মতামত গ্রহণ করা হোক।

Advertisement
Advertisement

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury