Jantar Mantar Protest
Jantar Mantar Protest

Jantar Mantar Protest: সবে তো শুরু! আন্দোলন শেষে জানালেন অভিজিত দীপকে

Bengal Liberty

দিল্লির যন্তর মন্তরে টানা ৩৭ দিনের আন্দোলন প্রত্যাহারের একদিন পর প্রথমবার জনসমক্ষে মুখ খুললেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে (Jantar Mantar Protest)। এক্স হ্যান্ডেলে পোস্ট করা একটি ভিডিওর মাধ্যমে তিনি আন্দোলনের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-যুব, স্বেচ্ছাসেবক ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে তিনি স্পষ্ট বার্তা দেন, আন্দোলন শেষ হলেও তাঁদের লড়াই এখনও শেষ হয়নি।

Advertisement
Advertisement

ভিডিওর বার্তায় ৩০ বছর বয়সি অভিজিৎ বলেন, দীর্ঘ ৩৭ দিনের নিরবচ্ছিন্ন আন্দোলনের পর অবশেষে তিনি নিজের বাড়িতে নিশ্চিন্তে ঘুমাতে পেরেছেন। অভিজিৎ জানিয়েছে, “অনেকদিন পর নিজের ঘরে ঘুম থেকে উঠেছি। সারাদিন কী হবে, তা নিয়ে ভাবতে হয়নি। গত ৩৭ দিন সত্যিই অত্যন্ত কঠিন ছিল।” তবে আন্দোলন প্রত্যাহারকে কোনওভাবেই শেষ অধ্যায় হিসেবে দেখতে নারাজ সিজেপি প্রতিষ্ঠাতা। তিনি বলেন, “এটাই শুধু শুরু। ককরোচ জনতা পার্টিকে এখনও অনেক দূর যেতে হবে।”

Jantar Mantar Protest
Jantar Mantar Protest

আন্দোলনের প্রেক্ষাপট Jantar Mantar Protest

উল্লেখ্য, যন্তর মন্তরে প্রশ্নফাঁসের অভিযোগে জবাবদিহি, শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা এবং তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ-সহ একাধিক দাবিতে সিজেপির নেতৃত্বে টানা ৩৭ দিন আন্দোলন চলে। কেন্দ্রের সঙ্গে একাধিক দফা আলোচনার পর ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। পাশাপাশি আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার আশ্বাস-সহ একাধিক দাবিতে সম্মতি মেলার পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করে সিজেপি। ভিডিও বার্তায় অভিজিৎ আন্দোলনের সমর্থকদের পাশাপাশি সমালোচকদের প্রতিও কৃতজ্ঞতা জানান। তাঁর বক্তব্য, সমালোচনার মধ্য দিয়েই গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসেছে, যা আন্দোলনকে আরও শক্তিশালী হতে সাহায্য করেছে।

Advertisement
Advertisement

তিনি আরও জানান, আন্দোলনের শেষ কয়েকদিন তিনি টাইফয়েড ও জ্বরে আক্রান্ত ছিলেন। সেই কারণেই আন্দোলন প্রত্যাহারের দিন যন্তর মন্তরে উপস্থিত থেকে সমর্থকদের ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে পারেননি।শেষে অভিজিৎ বলেন, “যাঁরা ৩৭ দিন ধরে যন্তর মন্তরে আন্দোলনের পাশে ছিলেন, তাঁদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ। আপনারা দেশের জন্য যে কাজ করেছেন, তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ।” আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েই তিনি তাঁর ভিডিও বার্তা শেষ করেন।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury