Meta Apology PM Post
Meta Apology PM Post

Meta Apology PM Post: মোদির ভিডিয়ো সরাল মেটা, ভুল স্বীকার করে ক্ষমা চাইল জোয়েল কাপলান

Bengal Liberty: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিয়ো ফেসবুক থেকে সাময়িক ভাবে সরিয়ে দেওয়ার ঘটনায় আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইল সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা। বুধবার কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করেন মেটার চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল কাপলানসহ মেটার প্রতিনিধি দল। বৈঠকে প্রধানমন্ত্রীর পোস্ট রেস্ট্রিক্ট বা সীমিত করার এই ঘটনাকে ‘প্রযুক্তিগত ত্রুটি’ বলে স্বীকার করে নেন তাঁরা।

Advertisement
Advertisement

এর আগে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র আন্দোলনের আবহে দেশের যুবসমাজকে বার্তা দিয়ে প্রধানমন্ত্রী একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন, যা হঠাৎই সমাজমাধ্যম থেকে মুছে যায়। এই ঘটনায় কেন্দ্র মেটাকে তলব করেছিল এবং সংসদীয় কমিটির পক্ষ থেকেও কড়া বার্তা দেওয়া হয়েছিল। পরবর্তীতে মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জোয়েল কাপলান সংবাদমাধ্যমকে জানান, “প্রধানমন্ত্রী মোদির পোস্ট সরানোর জন্য আমি মেটার পক্ষ থেকে মন্ত্রীর কাছে ক্ষমা চেয়েছি।”

Advertisement
Advertisement

পাশাপাশি, চলতি বৈঠকে সমাজমাধ্যমে শিশু নিরাপত্তা নিশ্চিত করা এবং প্ল্যাটফর্ম পরিচালনার ত্রুটি ও নির্দিষ্ট কিছু বিষয়বস্তুর প্রচার নিয়ে সরকারের তোপের মুখে পড়ে মেটা। মেটা জানিয়েছে, ভবিষ্যতে ভারতীয় আইন মেনে চলার ক্ষেত্রে তারা আরও সতর্কতামূলক পদক্ষেপ করবে। এছাড়া, পরিচালনগত ত্রুটি এবং শিশুর যৌন নির্যাতন সংক্রান্ত কন্টেন্ট নিয়ে মেটা প্রধান মার্ক জুকারবার্গও দুঃখ প্রকাশ করেছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ

https://bengalliberty.com/2026/08/05/abhishek-banerjee-sebashram/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury