Bengal Liberty
লোকসভায় পরীক্ষা(Priyanka Gandhi) সংক্রান্ত একটি বিলের আলোচনায় আইআইটি মাদ্রাজের অধিকর্তা অধ্যাপক ভি কামাকোটিকে ‘গোমূত্র বিশেষজ্ঞ’ বলে কটাক্ষ করায় কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীকে ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। কেন্দ্র সরকারের পরীক্ষা সংস্কার সংক্রান্ত টাস্কফোর্সের সদস্যদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে প্রিয়াঙ্কা মন্তব্য করেন, উক্ত কমিটিতে এক প্রাক্তন গোয়েন্দা প্রধান, এক আইটি সংস্থার মালিক এবং একজন ‘গোমূত্র বিশেষজ্ঞ’ রয়েছেন।উলেখ্য, কম্পিউটার সায়েন্সে পিএইচডি ধারক অধ্যাপক ভি কামাকোটি ভারতের প্রথম স্বদেশি মাইক্রোপ্রসেসর ‘শক্তি’ প্রকল্পের অন্যতম পথপ্রদর্শক এবং ২০২৬ সালে তিনি ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত হন। অবশ্য ২০২৫ সালে গোমূত্রের ভেষজ গুণাগুণ নিয়ে মন্তব্য করে তিনিও বিতর্কে জড়িয়েছিলেন।

প্রিয়াঙ্কা গান্ধীর এই মন্তব্যের তীব্র প্রতিবাদ(Priyanka Gandhi)
প্রিয়াঙ্কা গান্ধীর এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে দেশের ২১৫ জন বিশিষ্ট শিক্ষাবিদ, উপাচার্য ও গবেষক একটি যৌথ খোলা চিঠি প্রকাশ করেছেন। সেখানে তাঁরা লেখেন আইআইটি মাদ্রাজের অধিকর্তা অধ্যাপক ভি কামাকোটিকে ‘গোমূত্র বিশেষজ্ঞ’ বলায় আমরা অত্যন্ত হতাশ। যুক্তি দিয়ে কোনো বিশেষজ্ঞের মতের বিরোধিতা না করে, এভাবে তকমা এঁটে তাঁকে খারিজ করে দেওয়া সংবিধানসম্মত বৈজ্ঞানিক মনস্তত্ত্বের পরিপন্থী।

বিজ্ঞানীদের নিশ্চিত করা প্রয়োজন, যাতে তকমার ভয়ে তাঁরা জনপরিসরে স্বাধীন আলোচনা থেকে পিছিয়ে না যান।” শিক্ষাবিদদের মতে, রাজনৈতিক মতভেদ থাকা স্বাভাবিক; কিন্তু দেশের একজন বিজ্ঞানী ও শিক্ষাবিদকে এভাবে ব্যক্তিগতভাবে হেয় করা একেবারেই গ্রহণযোগ্য নয়। চিঠিতে তাঁরা গবেষণা ও শিক্ষাক্ষেত্রের মর্যাদা ও সম্মান বজায় রাখার জোরালো আহ্বান জানান।
আরও খবর



