Rahul Gandhi
Rahul Gandhi

Rahul Gandhi: রাহুল গান্ধীকে কটাক্ষ করতে গিয়ে ব্যাকরণে ভুল! নেটিজেনদের ট্রোলের মুখে বাংলার অধ্যাপিকা

Bengal Liberty: কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আক্রমণ করতে গিয়ে উলটো নিজেই নেটিজেনদের ট্রোলের শিকার হলেন পশ্চিমবঙ্গের এক কলেজের সহকারী অধ্যাপিকা অর্পিতা চট্টোপাধ্যায়। নিজের শিক্ষাগত যোগ্যতার লম্বা তালিকা দিয়ে রাহুল গান্ধীর ‘অন্ধভক্ত’ মন্তব্য নিয়ে প্রশ্ন তুলে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন। কিন্তু রাজনৈতিক বার্তার চেয়েও তাঁর পোস্টের ব্যাকরণগত ভুলগুলিই বেশি নজর কাড়ে নেটপাড়ার।

Advertisement
Advertisement

পোস্ট নিয়ে ট্রোেলর শিকার (Rahul Gandhi)

নিজেকে ইংরেজি ও শিক্ষায় ডাবল মাস্টার্স এবং পিএইচডি গবেষক হিসেবে দাবি করা ওই অধ্যাপিকা তাঁর পোস্টে “two master’s degree”-এর মতো ভুল ইংরেজি ব্যবহার করেন, যেখানে বহুবচনে “degrees” হওয়া উচিত ছিল। এছাড়া “pursuing PhD”-এর বদলে “pursuing a PhD” লেখার কথা মনে করিয়ে দিয়ে নেটিজেনরা তাঁকে কমেন্ট বক্সে এক প্রকার ‘গ্রামার ক্লাস’ বা ব্যাকরণ শিক্ষা দিতে শুরু করেন।

Advertisement
Advertisement

নেটদুনিয়ায় হাসির রোল (Rahul Gandhi)

একজন ইংরেজি স্নাতকোত্তরের কাছ থেকে এমন প্রাথমিক ভুল অপ্রত্যাশিত হওয়ায় তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। রাজনৈতিক সমালোচনার বদলে এই পোস্টটি শেষ পর্যন্ত পুরোপুরি একটি ব্যাকরণ সংশোধনের আসরে পরিণত হওয়ায় তীব্র কটাক্ষের মুখে পড়েছেন ওই শিক্ষিকা।

আরও পড়ুনঃ

https://bengalliberty.com/2026/08/01/kolkata-metro-medical-exam/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury