Bengal Liberty : দীর্ঘ ২ বছর পর ফের প্রকাশ্যে আসতে চলেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন তিনি। সেই ঘটনাবহুল দিনের ঠিক দু’বছর পূর্তিতে, ২০২৬ সালের ৫ আগস্ট আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সামনে প্রথমবার ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখতে চলেছেন হাসিনা। বাংলাদেশে ফিরে যাওয়ার বার্তা দিতে চলেছেন? জল্পনা তুঙ্গে (Sheikh Hasina)।

দিল্লি থেকে ভার্চুয়াল বার্তা (Sheikh Hasina)
নয়াদিল্লির মথুরা রোডে অবস্থিত ঐতিহাসিক স্যার মার্ক তুলি অডিটোরিয়ামে এই ভার্চুয়াল কথোপকথনের আয়োজন করেছে ‘ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া’ (FCC South Asia)। ভারতীয় সময় বিকেল ৬টা থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত ক্লাবটির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান এবং ঢাকা ছাড়ার পর রাজনৈতিকভাবে আড়ালেই ছিলেন শেখ হাসিনা। দু’বছর পর এই প্রথম তিনি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সামনে নিজের বক্তব্য তুলে ধরবেন।

কী কী বলতে পারেন শেখ হাসিনা? (Sheikh Hasina)
এই ভার্চুয়াল আলোচনায় ২০২৪ সালের আগস্টে তাঁর সরকারের পতনের ঘটনা এবং সেই সময়কার পরিস্থিতি নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরতে পারেন শেখ হাসিনা। পাশাপাশি ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশের বর্তমান প্রশাসনিক কাঠামো ও নতুন রাজনৈতিক বাস্তবতা নিয়েও সমালোচনামূলক অবস্থান নিতে পারেন বলে মনে করা হচ্ছে। এছাড়াও, তাঁর স্বেচ্ছায় বাংলাদেশে ফেরার বার্তাও এই অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে।
আরও খবর
কূটনৈতিক মহলের একাংশের মতে, যে ৫ আগস্ট তাঁর সরকারের পতন হয়েছিল, ঠিক সেই দিনেই প্রথম আন্তর্জাতিক ভার্চুয়াল বক্তব্য দেওয়ার সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিভিন্ন বিচারাধীন প্রক্রিয়ার প্রেক্ষাপটে দিল্লি থেকে শেখ হাসিনার এই বক্তব্য দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতেও তাৎপর্যপূর্ণ আলোচনার জন্ম দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/08/05/wwe-royal-rumble-2027/


