Bengal Liberty
কমনওয়েলথ(Commonwealth Games 2026) গেমসের শেষ পর্যায়ে স্বর্ণপদকের মহারণে মুখোমুখি হয়েছিলেন ভারতের তারকা বক্সার লাভলীনা বরগোহাঁই এবং অস্ট্রেলিয়ার গ্রিনট্রি।জিতলেই স্বর্ণপদক, হারলেই রুপো—এই লক্ষ্য নিয়েই বক্সিং রিংয়ে নেমেছিলেন দুই প্রতিযোগী।


অসাধারণ লড়াইয়ের মধ্য দিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত জমে ওঠা এই ম্যাচে বিচারকদের বিভক্ত সিদ্ধান্তের জেরে অল্পের জন্য সোনা হাতছাড়া হল লাভলীনা বরগোহাঁইয়ের।প্রতিটি রাউন্ডেই স্মরণীয় লড়াইয়ের সাক্ষী থেকেছে স্কটল্যান্ডের গ্লাসগো। তবে সামান্য কয়েকটি ভুলের কারণেই স্বর্ণপদক অধরা থেকে গেল। তবুও খালি হাতে ফেরেননি লাভলীনা। অস্ট্রেলিয়ার গ্রিনট্রির বিরুদ্ধে দুর্দান্ত প্রতিরোধ গড়ে তুলে আসাম তথা ভারতের গর্বকে আরও একবার উজ্জ্বল করলেন তিনি।
সমানে সমানে টক্কর (Commonwealth Games 2026)
হয়তো আজকের এই বক্সিং ম্যাচকেই বলা যায় সেহানে সেহানে টক্কর। দুই তরফ থেকেই ছিল গঠনমূলক আক্রমণ, একের পর এক শক্তিশালী মুষ্টির আঘাতে দর্শকদের মধ্যে তৈরি হয় তুমুল উত্তেজনা। শেষ পর্যন্ত গ্রিনট্রিই বাজিমাত করেন। তবুও মাথা উঁচু রেখেই সম্মানের সঙ্গে ভারতের পতাকাকে উজ্জ্বল করে তুলেছেন লাভলীনা। হয়তো তিনি পরাজিত হয়েছেন, কিন্তু এই হারের মধ্যেও লুকিয়ে রয়েছে জয়ের গৌরব। তাই কমনওয়েলথ গেমসে আবারও পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন ভারতের বাঘিনী।
আরও খবর
চতুর্থ স্থানে ভারত(Commonwealth Games 2026)
প্রতিযোগিতা শুরু হওয়ার আগে কেউ ভাবতেই পারেনি ভারত এরকম অবিশ্বাস কাণ্ড ঘটাবে কমনওলথ গেমসের পয়েন্টস টেবিলে ভারত চতুর্থ স্থানে রয়েছে ১১টি স্বর্ণপদকের সঙ্গে। এই ভারত সত্যি নতুন ভারত আধুনিক ভারত তা আরও একবার প্রমাণিত।



