Bengal Liberty
কমনওয়েলথ গেমসে ভারতের বিজয়যাত্রা(Commonwealth Games 2026) অব্যাহত। মহিলাদের ৬৩ কেজি জুডোর ব্রোঞ্জ পদকের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার স্কাই নেস্টারকে হারিয়ে ভারতের হয়ে নবম ব্রোঞ্জ পদক জিতলেন উন্নতি। এই পদক জয়ের ফলে মোট ৩৯টি পদক নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে ভারত। পাশাপাশি জুডোতেও ধারাবাহিক সাফল্য ধরে রেখে ভারতীয় ক্রীড়াবিদরা নতুন নজির গড়লেন। উন্নতির এই সাফল্যের পর তাঁকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

দুর্দান্ত লড়াই(Commonwealth Games 2026)
স্কটল্যান্ডের গ্লাসগোয় অনুষ্ঠিত ম্যাচটি শুরু থেকেই ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। দুই প্রতিযোগীই আক্রমণাত্মক মনোভাব নিয়ে খেলেন। তবে শুরু থেকেই নিজের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যান উন্নতি। দুর্দান্ত কৌশলে প্রতিপক্ষকে পরাস্ত করে নিশ্চিত করেন ব্রোঞ্জ পদক। পাশাপাশি তাঁর লক্ষ্য যে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্স, সেই বার্তাও স্পষ্ট হয়ে যায়। জয়ের পর উন্নতির বোন রিয়া শর্মা বিশেষ সাক্ষাৎকারে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন।

আপ্লুত রিয়া শর্মা(Commonwealth Games 2026)
“আমরা ভীষণ খুশি। উন্নতি আমাদের সবার মুখ উজ্জ্বল করেছে। দেশের জন্য গৌরব ও সম্মান এনে দিয়েছে। ওর দিনরাতের কঠোর পরিশ্রমের ফলেই এই সাফল্য এসেছে।এবার লক্ষ্য অলিম্পিক্স। আমাদের বিশ্বাস, দেশবাসীর আশীর্বাদ সবসময় উন্নতির সঙ্গে থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।”
আরও খবর

উন্নতির এই সাফল্যের পর কমনওয়েলথ গেমসে ভারতের পদকসংখ্যা আরও বাড়বে কি না, তা নিয়েই ক্রীড়াপ্রেমীদের মধ্যে বাড়ছে উৎসাহ। এখন অলিম্পিক্সকে পাখির চোখ করেই এগিয়ে যেতে চান উন্নতি—এমনটাই আশা দেশবাসী ও ক্রীড়ামহলের।


