Bengal Liberty
রবিবার ডুরান্ড ডার্বির(Effiong Nsungusi)ফাইনালের আগে বড় চমক দিতে প্রস্তুত লাল-হলুদ শিবির। দীর্ঘ টালবাহানা ও জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রবিবার সকালে শহরে পা রাখতে পারেন নাইজেরীয় স্ট্রাইকার এফিয়ং এনসুঙ্গুসি। ভিসা সংক্রান্ত সমস্ত জটিলতা মিটিয়ে খুব শীঘ্রই লাল-হলুদ জার্সি গায়ে মাঠে নামতে তৈরি ‘ব্ল্যাক মাম্বা’। এর পাশাপাশি ডুরান্ড ফাইনালের দিন তাঁকে প্রথম একাদশে রেখে প্রতিপক্ষের উপর চাপ তৈরি করতে পারে ইস্টবেঙ্গল—এমন কথাও শোনা যাচ্ছে বিভিন্ন মহলে। ডুরান্ড ডার্বির রং কী হবে, তা সময়ই বলবে। তবে তার আগে এফিয়ং এনসুঙ্গুসি দলে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই আগামী দিনে ইস্টবেঙ্গল যে আরও শক্তিশালী হল, তা বলাই বাহুল্য। এবার দেখে নেওয়া যাক, নতুন স্ট্রাইকার অন্য লিগে কতটা সাফল্য অর্জন করেছেন।

ফিরে দেখা ফুটবল জীবন(Effiong Nsungusi)
ছোটবেলা থেকেই দারিদ্র্যের সঙ্গে লড়াই করে ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে কেটেছে এফিয়ংয়ের জীবন। বুকের মধ্যে ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়েই প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে খুব তাড়াতাড়ি ঘানার অন্ত মিত্র ক্লাবে সুযোগ পান এনসুঙ্গুসি। প্রথম মরসুমে গোল পেলেও ধীরে ধীরে ছন্দে আসতে সময় নিয়েছিলেন এফিয়ং। এরপর ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত ৬৪টি ম্যাচে ২৪টি গোল করেন তিনি।এর পাশাপাশি ড্যানিশ ক্লাব এবি কোপেনহেগেনেও ৫৮টি ম্যাচে ৩০টি গোল করে নজর কেড়েছিলেন ‘ব্ল্যাক মাম্বা’।
ভারতীয় ফুটবলে আগমন(Effiong Nsungusi)
এরপর বেশ কয়েকটি ক্লাবে খেলার পর অবশেষে ২০২৫ সালে পাঞ্জাব এফসির হাত ধরে ভারতীয় ফুটবলে আগমন হয় এফিয়ং এনসুঙ্গুসির। সেই মরসুমে শেষ মুহূর্তে দলে যোগ দিয়েও ১২টি ম্যাচে ৭টি চমকপ্রদ গোল করেন নাইজেরিয়ার এই গোলমেশিন।তখনই দুই শিবিরের নজর পড়ে এফিয়ংয়ের উপর। তবে শেষ পর্যন্ত লড়াইয়ে টিকে থেকে লাল-হলুদ জার্সিতেই দেখা যাবে এফিয়ং এনসুঙ্গুসিকে। ডুরান্ড ফাইনালের দিনই কি লাল-হলুদ জার্সি গায়ে অভিষেক ঘটবে নাইজেরীয় স্ট্রাইকারের? সেই দিকেই এখন নজর থাকবে দুই দলের সমর্থকদের।
আরও খবর



