India Under - 19
India Under - 19

India Under – 19 : ভারতের অনূর্ধ্ব-১৯ দলে সেহওয়াগ ও দ্রাবিড়-পুত্র! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে সুযোগ দুই তারকার

Bengal Liberty

ভারতীয় ক্রিকেট দলের দুই কিংবদন্তি(India Under – 19)ক্রিকেটার রাহুল দ্রাবিড় ও বীরেন্দ্র সেহওয়াগ। টেস্ট হোক কিংবা ওয়ান-ডে, দুই মহারথীই অনেক অসম্ভবকে সম্ভব করেছেন। ভারতের কঠিন সময়ে ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন তাঁরা। একজন ছিলেন বরফের মতো ঠান্ডা, আরেকজন আগুনের মতো আগ্রাসী। একজন বল ছেড়ে দিয়ে বোলারকে ক্লান্ত করতেন, আরেকজন আবার বলকে মেরে মেরে বোলারকে চাপে ফেলতেন। দু’জনের স্বভাব আলাদা হলেও লক্ষ্য ছিল একটাই—ভারতের জয়।

Advertisement
Advertisement

বিশ্বসেরা খ্যাতি(India Under – 19)

দুই কিংবদন্তির যুগলবন্দি মেলবোর্ন থেকে করাচি—সর্বত্রই ছিল নজরকাড়া। এবার দুই কিংবদন্তির সেই ঐতিহ্য ভবিষ্যতে বহন করার জন্য তৈরি তাঁদের দুই ছেলে। ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান-ডে সিরিজে সুযোগ পেয়েছেন আর্যবীর সেহওয়াগ ও অন্বয় দ্রাবিড়। একই সঙ্গে দলে সুযোগ পেয়েছেন বঙ্গসন্তান উইকেটরক্ষক-ব্যাটার অভিপ্রায় বিশ্বাস।

India Under - 19
India Under – 19

বাবার পথেই ছেলেরা(India Under – 19)

দিল্লি প্রিমিয়ার লিগে নজরকাড়া পারফরম্যান্স করেছেন আর্যবীর সেহওয়াগ। ঠিক বাবার মতোই সাবলীল ব্যাটিং, ভারসাম্যপূর্ণ ব্যাটিং এবং অসাধারণ স্ট্রেট ড্রাইভ—সব মিলিয়ে নজর কেড়েছেন তিনি। অন্যদিকে, কর্ণাটক প্রিমিয়ার লিগেও চমকপ্রদ পারফরম্যান্স করে ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন অন্বয় দ্রাবিড়।

ভবিষ্যতের তারকারা তৈরি(India Under – 19)

ওপেনিং হোক কিংবা মিডল অর্ডার, সব জায়গাতেই এখনও পর্যন্ত ছন্দে রয়েছেন আর্যবীর সেহওয়াগ। অন্যদিকে, তিন নম্বরে ব্যাট করার পাশাপাশি ওপেনিংয়েও বেশ অনবদ্য অন্বয় দ্রাবিড়। শেষ পর্যন্ত এই দুই নতুন তারকা নিজেদের পারিবারিক ঐতিহ্যকে ভবিষ্যতে কতটা এগিয়ে নিয়ে যেতে পারেন, সেটাই এখন দেখার। তবে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ যে প্রতিভাবান ক্রিকেটারদের হাত ধরে এগোচ্ছে, তা বলাই যায়।

Advertisement
Advertisement

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury