India vs Malta
India vs Malta

India vs Malta : কমনওয়েলথ গেমসের প্রথম দিনেই মাল্টাকে হারিয়ে দুর্দান্ত ছন্দে ভারত

Bengal Liberty

কমনওয়েলথ গেমসের প্রথম(India vs Malta) দিনেই দুর্দান্ত ছন্দে ভারত। শক্তিশালী মাল্টাকে টাই-ব্রেকারে হারিয়ে লন বলসের (Lawn Bowls) প্রথম ম্যাচেই নিজেদের দাপট বজায় রাখলেন ভারতের মহিলা খেলোয়াড়েরা।
পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। এদিন প্রথম রাউন্ড থেকেই ভারতের দুই মহিলা খেলোয়াড় পিঙ্কি ও রানি চতুর্বেদী দুর্দান্ত সূচনা করেন। প্রথম রাউন্ডেই ৭-১ ব্যবধানে এগিয়ে যায় ভারত।তবে দ্বিতীয় রাউন্ডে হাড্ডাহাড্ডি লড়াইয়ের জেরে ১ পয়েন্টে পিছিয়ে পড়েন পিঙ্কিরা। ৩-২ ব্যবধানে ম্যাচ জিতে সমতা ফেরায় মাল্টা।

Advertisement
Advertisement

রানির নেতৃত্বে জয়ী ভারত(India vs Malta)

দুই রাউন্ডের শেষে স্কোরলাইন ১-১ হলেও ভারতের আত্মবিশ্বাস ছিল দৃশ্যমান। আর সেই আত্মবিশ্বাসের জোর ও অধিনায়ক রানি চতুর্বেদীর অনবদ্য নেতৃত্বে টাই-ব্রেকার রাউন্ডে জয় ছিনিয়ে নেয় ভারতীয় দল।

Advertisement
Advertisement

পরের ম্যাচে কঠিন প্রতিপক্ষ(India vs Malta)

মাল্টার বিরুদ্ধে জয়ের পর আগামীকাল আর এক শক্তিশালী প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামবে ভারত। গ্রুপ ‘বি’-তে দক্ষিণ আফ্রিকার চ্যালেঞ্জের পাশাপাশি রয়েছে ইংল্যান্ডের মতো কঠিন প্রতিপক্ষও। এছাড়া এই গ্রুপে রয়েছে নামিবিয়া ও কানাডা। এখন দেখার, শেষ পর্যন্ত জয়ের এই ধারা বজায় রেখে ভারত এগিয়ে যেতে পারে কি না! নাকি দক্ষিণ আফ্রিকার সামনে পদক জেতার স্বপ্ন ম্লান হয়ে যাবে—সেদিকেই নজর থাকবে ক্রীড়ামোদী ও আপামর ভারতবাসীর।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury