Bengal Liberty:
বিজেপির রাজ্যসভাপতি শমীক ভট্টাচার্যের মন্তব্যকে ঘিরে রাজনৈতিক তরজা তীব্র হয়েছে। কার্গিল বিজয় দিবস উদযাপনের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে, কলকাতায় নিট (NEET) কাণ্ডের প্রতিবাদ মিছিলে সাংবাদিকদের উপর হামলার প্রসঙ্গে শমীক ভট্টাচার্য বলেন, “পুলিশকে বলব, খুব মারুন। যাতে সোজা বাড়ি যেতে না পারে—তার আগে কলকাতায় হলে এনআরএস বা পিজি হাসপাতালের ওপিডি কিংবা ইমার্জেন্সিতে যেন যেতে হয়।”

সাংবাদিক বৈঠকে তৃণমূল নেতা কুণাল ঘোষ
Kunal Ghosh
আরও খবর
এই মন্তব্যেরই কড়া জবাব দেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, কেউ যদি দেশবিরোধী কাজে জড়িত থাকে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু কোনও রাজনৈতিক নেতা বা দায়িত্বশীল ব্যক্তির মুখে হুমকিমূলক ভাষা শোভা পায় না।
Kunal Ghosh

কুণাল ঘোষ আরও বলেন, শমীক ভট্টাচার্য একজন অভিজ্ঞ ও দায়িত্বশীল নেতা। কোন পরিস্থিতিতে কী বলা উচিত, তা তাঁর অজানা থাকার কথা নয়। তাই তাঁর মতো একজন নেতার কাছ থেকে এ ধরনের মন্তব্য মোটেই প্রত্যাশিত নয়।
Kunal Ghosh
তৃণমূল নেতার সাফ বক্তব্য, দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোরতম শাস্তি হওয়া উচিত। তবে আইন তার নিজের পথে চলুক—রাজনৈতিক মঞ্চ থেকে হুঙ্কার বা ভয় দেখানোর ভাষা অন্তত গণতান্ত্রিক পরিবেশের পক্ষে একেবারেই কাম্য নয়।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর বিকৃত ছবি পোস্টের অভিযোগ! শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে এফআইআর বিজেপি নেত্রী


