Bengal Liberty : সপ্তাহের শুরুতেই ফের বদলে গেল বাংলার আবহাওয়ার মেজাজ (Weather Alert)। সকাল থেকেই আকাশের মুখ ভার। কোথাও টিপটিপ, কোথাও মাঝারি বৃষ্টিতে ভিজছে শহর থেকে জেলা। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী ১৩ আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রবণতা তুলনামূলকভাবে বেশি থাকবে। এরই মধ্যে বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনাও তৈরি হয়েছে। ফলে আগামী দিনে বৃষ্টির পরিস্থিতি আরও পরিবর্তন হতে পারে। সঙ্গে থাকছে দমকা হাওয়ার আশঙ্কাও। সপ্তাহের শুরুতে কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া? এক নজরে জেনে নেওয়া যাক (Weather Alert)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)
সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কোথাও মাঝারি, আবার কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।এই পরিস্থিতিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায়। ফলে দিনের বিভিন্ন সময়ে আবহাওয়ার দ্রুত পরিবর্তন হতে পারে। শহর কলকাতাতেও মেঘলা আকাশের পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৩ আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রবণতা বজায় থাকার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে নতুন করে কোনও ঘূর্ণাবর্ত বা সঞ্চালন ব্যবস্থা তৈরি হলে পরবর্তী সময়ে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলেও ইঙ্গিত মিলেছে।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert)
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তবে কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। ফলে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও দিনভর মেঘলা আকাশ ও বৃষ্টির পরিবেশ বজায় থাকার সম্ভাবনা রয়েছে।
আরও খবর

আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/08/10/suvendu-on-mamata-2/


