Baruipur nomination clash
Bengal Liberty Desk, Kolkata:
ভোটের মুখে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে তৃণমূল ও বিজেপির দুই প্রার্থীর মনোনয়নকে জমাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরী হয়েছে Baruipur nomination clash। দুই প্রার্থীর মনোনয়ন পেশের সময় দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে বারুইপুর রেল ওভারব্রিজের কাছে স্লোগান ও পাল্টা স্লোগানে সরগরম হয়ে ওঠে এলাকা।

কী ঘটেছিল? Baruipur nomination clash
সূত্রে খবর, সোনারপুর দক্ষিণের বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায় প্রথমে মনোনয়ন পত্র জমা দিতে আসেন। সেই একই সময়ে কুলতলির তৃণমূল কংগ্রেস প্রার্থী গণেশ চন্দ্র মণ্ডল মিছিল করে মনোনয়ন জমা দিতে আসেন। ফলে অল্প সময়ের মধ্যেই দুই দলের কর্মীরা মুখোমুখি অবস্থানে চলে আসেন। অভিযোগ মিছিল করে রূপা গাঙ্গুলি মনোনয়ন পত্র জমা দিতে এলে তৃণমূল প্রার্থীর উসকানিতে তৃণমূলকর্মী সমর্থকরা তাঁর মিছিল আটকে দেয়।

মোতায়েন অতিরিক্ত পুলিশ বাহিনী Baruipur nomination clash
এরপরই শুরু হয় স্লোগান ও পাল্টা স্লোগান। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। যদিও কোনও বড় সংঘর্ষের খবর মেলেনি, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।পুলিশ সূত্রে খবর, দ্রুত হস্তক্ষেপ করে দুই পক্ষকে আলাদা করে দেওয়া হয় এবং এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত বাহিনী। পুলিশ কর্মী-সমর্থকদের সরিয়ে দিয়ে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া স্বাভাবিক করার চেষ্টা করে। কিছু সময়ের জন্য উত্তেজনা থাকলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে প্রশাসন সূত্রে খবর।
শুরু রাজনৈতিক তরজা Baruipur nomination clash
অন্যদিকে, ঘটনার পর শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, তৃণমূল পরিকল্পিতভাবে অশান্তি তৈরি করে তাদের কর্মীদের ভয় দেখাতে চেয়েছে। বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায় বলেন, “সবাই জানে আমাদের মনোনয়ন আছে। একপ্রকার ইচ্ছে করে মনোনয়ন আটকানোর জন্য তৃণমূল পরিকল্পিত ভাবে উত্তেজনা তৈরী করেছে। আটকানের চেষ্ঠা করেছিল, কিন্তু পারেনি।” অন্যদিক তৃণমূল কংগ্রেস প্রার্থী গণেশ চন্দ্র মণ্ডল বলেন, “গণতান্ত্রিক দেশে সবাই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে।” তিনি আরও বলেন “মুখোমুখি দুটি মিছিল এসেছিল, কিন্তু আমরা তাদেরকে আটাকাইনি।“
ভোটের আগে মনোনয়ন জমা দেওয়ার দিনেই এমন উত্তেজনা ছড়ানোয় এলাকায় রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। নির্বাচনকে ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে উত্তেজনার আবহের মধ্যেই বারুইপুরের এই ঘটনা নতুন করে রাজনৈতিক চাপানউতোর বাড়াল।
