Abu Hasem Khan death
Abu Hasem Khan death

Abu Hasem Khan death: প্রয়াত বর্ষীয়ান নেতা আবু হাসেম খান চৌধুরী! ৮৮ তে ত্যাগ করলেন শেষ নিঃশ্বাস

Bengal Liberty, Kolkata:

সম্পন্ন হলো এক রাজনৈতিক অধ্যায়। দীর্ঘ লড়াইয়ের পর, ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ডালু ওরফে ভারতীয় কংগ্রেসের বর্ষীয়ান নেতা ও প্রাক্তন সাংসদ আবু হাসেম খান Abu Hasem Khan death। বৃহস্পতিবার, রাত ৯টা ৫০মিনিট নাগাদ কলকাতার এক বেসরকারী হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

Abu Hasem Khan death
Abu Hasem Khan death

প্রাক্তন সাংসদকে ঘিরে শোকের ছায়া

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন মালদা দক্ষিণের প্রাক্তন সাংসদ আবু হাসেম খান। গত ২৬ ফেব্রুয়ারি কলকাতার এলগিন রোডের সামারিটান নার্সিংহোমে ভর্তি করা হয় তাঁকে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর । সকলের কাছে তিনি ডালু নামেই পরিচিত ছিলেন। প্রাক্তন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন, প্রভাবশালী মন্ত্রী গনি খান চৌধুরীর ভাই আবু হাসেম চৌধুরী ।

রাজনৈতিক মহলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ডালু। মালদা দক্ষিণ কেন্দ্র থেকে টানা তিনবার সাংসদ হিসেবেও নির্বাচিত হয়েছিলেন তিনি।

তাঁর চলে যাওয়ায়, রাজনৈতিক মহলে ঘনিয়ে এসেছে গভীর এক শোকের ছায়া। তিনি যে শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন তা নয়, মালদহবাসীর অন্যতম প্রিয় ছিলেন – ডালু ।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury