Ajker Rashifal
Ajker Rashifal

একাদশীতে কোন রাশির জীবনে বাড়বে অশান্তি?

আজ মেষ রাশির জাতকদের দাম্পত্য জীবনে মতের অমিল দেখা দিতে পারে। রাগ নিয়ন্ত্রণে রাখতে না পারলে পারিবারিক অশান্তি বাড়তে পারে। তবে নিজের উপার্জনের একটি বড় অংশ সঞ্চয় করতে পারবেন। বাড়ি কেনার সুযোগ আসতে পারে। পড়াশোনার খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে। চাকরির কারণে দূরে কোথাও বদলি হতে পারেন।

বৃষ রাশির জাতকদের জন্য পর্যটন ব্যবসা লাভজনক হতে পারে। পরীক্ষার ফল আশানুরূপ না হলেও পরে নিজের ভুল সংশোধন করে সাফল্য পাওয়ার সুযোগ থাকবে। বিয়ের যোগ থাকলেও কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সতর্ক থাকা জরুরি। কর্মক্ষেত্রে সহকর্মীদের সমালোচনার মুখে পড়তে পারেন। তবে ছোট ভাই-বোন বা প্রতিবেশীর কাছ থেকে উপকার পাওয়ার সম্ভাবনা রয়েছে।

কর্মক্ষেত্রে আজ উৎকণ্ঠা বাড়তে পারে মিথুন রাশির জাতকদের। তবে ভালো বন্ধুর সঙ্গ মন ভালো করে দিতে পারে। দামি বৈদ্যুতিন সামগ্রী কেনার জন্য অর্থ ব্যয় হতে পারে। সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ পরিচিতি ও সুনাম অর্জন করতে পারেন। নিজের মতামত প্রকাশ করতে গিয়ে প্রিয়জনের সঙ্গে সম্পর্কে জটিলতা তৈরি হতে পারে। তাই কথা বলার সময় সতর্ক থাকুন।

ব্যবসায় আজ কোনও ধরনের ঝুঁকি না নেওয়াই ভালো। পরিবারের বয়স্ক সদস্যদের হঠাৎ শারীরিক সমস্যা দেখা দিতে পারে। যাঁরা বদলির চাকরি করেন, তাঁদের পছন্দের জায়গায় বদলি হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি চাকরিজীবীদের পদোন্নতির যোগ রয়েছে। তবে হাঁপানি বা শ্বাসকষ্টের সমস্যায় ভুগতে পারেন। তাই স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন।

গলার সমস্যায় ভোগার আশঙ্কা রয়েছে। প্রেমের সম্পর্ক বিয়ের দিকে এগোতে পারে। দীর্ঘদিনের প্রচেষ্টার ফল হিসেবে ব্যবসায় বড় সাফল্য আসতে পারে। কর্মক্ষেত্রে পরিশ্রমের স্বীকৃতি ও পুরস্কার পাওয়ার সম্ভাবনা রয়েছে। ওষুধ এবং লোহার ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি লাভজনক হতে পারে।

দীর্ঘদিন ধরে চলা পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। তবে পুরনো কোনও রোগ নতুন করে ভোগাতে পারে। পরিচিত কাউকে অর্থসাহায্য করার আগে সতর্ক থাকুন, প্রতারিত হওয়ার আশঙ্কা রয়েছে। কর্মক্ষেত্রে নিজের ভুলের কারণে হিসাবের গোলমালে জড়িয়ে পড়তে পারেন। যাঁরা আপনার উপকারের মূল্য দেন না, তাঁদের থেকে দূরত্ব বজায় রাখাই ভালো।

আর্থিক স্বাচ্ছন্দ্য বজায় থাকলেও স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। প্রস্রাব সংক্রান্ত সমস্যায় ভোগার আশঙ্কা রয়েছে। নতুন চাকরি পাওয়ার সুযোগ আসতে পারে। একাধিক ব্যবসা থেকে আয় বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে কোনও গুরুজনের সঙ্গে মতবিরোধ তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্বও বাড়তে পারে। তাই সব দিক সামলে চলুন।

জাতকদের সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। দাম্পত্য জীবনে মতের অমিল দেখা দিতে পারে। রাজনৈতিক ব্যক্তিত্বদের জনসংযোগের ক্ষমতা বাড়বে। গাড়ি কেনার সুযোগ আসতে পারে। শিল্প ও কলা বিভাগের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার পথ প্রশস্ত হতে পারে। তবে বন্ধুর কাছ থেকে ক্ষতির আশঙ্কা থাকায় আর্থিক লেনদেন বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন।

আজ কোনও প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে মূল্যবান পরামর্শ পেতে পারেন। তবে কান ও গলার সমস্যায় কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে। কর্মক্ষেত্রে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়লে ক্ষতির মুখে পড়তে পারেন। শরীরের কোথাও আঘাত লেগে রক্তপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে। দাম্পত্য জীবনে মতবিরোধ দেখা দিতে পারে। তাই শান্ত থেকে পরিস্থিতি সামলানোর চেষ্টা করুন।

মকর রাশির জাতকদের নানা চিন্তাভাবনার কারণে মানসিক চাপ বাড়তে পারে। সময়মতো সতর্ক না হলে প্রতারিত বা বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে পারিবারিক সম্পত্তি নিয়ে অংশীদারের সঙ্গে চলতে থাকা বিবাদের মীমাংসা হতে পারে। কর্মক্ষেত্রে দীর্ঘদিনের আশা পূরণের সুযোগ আসবে। প্রতিযোগিতামূলক ক্ষেত্রেও সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।

কুম্ভ রাশির জাতকদের কর্মক্ষেত্রে শত্রুতা বাড়তে পারে। যৌথ বা অংশীদারি ব্যবসায় জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। শিক্ষাক্ষেত্রে আশানুরূপ ফল পাওয়ার সুযোগ থাকবে। বিয়ের ক্ষেত্রে সাময়িক বাধা আসতে পারে। অন্যদিকে, অপ্রয়োজনীয় খরচের কারণে সঞ্চিত অর্থের পরিমাণ কমে যেতে পারে। তাই আর্থিক বিষয়ে পরিকল্পনা করে এগোনোই ভালো।

মীন রাশির জাতকদের জন্য আইনি জটিলতা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নিকট আত্মীয়ের কাছ থেকে সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনার বিরুদ্ধে কোনও কূটনৈতিক ষড়যন্ত্র হলে তা ব্যর্থ হতে পারে। তবে বয়স্ক মহিলাদের মধ্যে ছুঁৎমার্গ বা গোঁড়ামির প্রবণতা বাড়তে পারে। চোখের সমস্যায় ভোগার আশঙ্কা রয়েছে। পাশাপাশি শরীরের নিম্নাঙ্গে আঘাত লাগতে পারে। তাই চলাফেরায় সতর্ক থাকুন।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।