Daily Horoscope – Predictions for All 12 Zodiac Signs
Daily Horoscope – Predictions for All 12 Zodiac Signs

আজ কার ভাগ্যে প্রেম, অর্থলাভ? কাদের জীবনে আসতে পারে নতুন সুযোগ, জানুন ১২ রাশির রাশিফল!

নতুন কোনও প্রকল্পে যুক্ত হওয়ার আগে তার কার্যকারিতা ও সম্ভাবনা ভালোভাবে যাচাই করে নিন। কর্মক্ষেত্রে বন্ধু ও পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন।

মনের মানুষের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাঁর সান্নিধ্যে আনন্দে কাটবে সময়। কর্মক্ষেত্রে নিজের পছন্দের কাজ করার সুযোগ আসতে পারে। আর্থিক দিক থেকেও দিনটি ভালো যাবে। শুভ রং – লাল

আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব ও বন্ধুত্বপূর্ণ ব্যবহারে সহজেই অন্যদের মন জয় করতে পারবেন। কাজের চাপ তুলনামূলকভাবে কম থাকবে।
তবে আচমকা কিছু খরচ বেড়ে যেতে পারে। অফিসে সহকর্মীদের ব্যক্তিগত বিষয়ে অযথা হস্তক্ষেপ না করাই ভালো। প্রেমের সম্পর্কে সুখের সময় কাটবে। আগুনের ব্যবহারে বিশেষ সতর্ক থাকুন। শুভ রং – সাদা।

নতুন কোনও প্রকল্পে যুক্ত হওয়ার আগে তার কার্যকারিতা ও সম্ভাবনা ভালোভাবে যাচাই করে নিন। কর্মক্ষেত্রে বন্ধু ও পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন।

মনের মানুষের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাঁর সান্নিধ্যে আনন্দে কাটবে সময়। কর্মক্ষেত্রে নিজের পছন্দের কাজ করার সুযোগ আসতে পারে। আর্থিক দিক থেকেও দিনটি ভালো যাবে। শুভ রং – লাল।

আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব ও বন্ধুত্বপূর্ণ ব্যবহারে সহজেই অন্যদের মন জয় করতে পারবেন। কাজের চাপ তুলনামূলকভাবে কম থাকবে।
তবে আচমকা কিছু খরচ বেড়ে যেতে পারে। অফিসে সহকর্মীদের ব্যক্তিগত বিষয়ে অযথা হস্তক্ষেপ না করাই ভালো। প্রেমের সম্পর্কে সুখের সময় কাটবে। আগুনের ব্যবহারে বিশেষ সতর্ক থাকুন। শুভ রং – সাদা।

কর্মজীবনে উন্নতির নতুন রাস্তা খুলতে পারে। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ আপনার পেশাগত জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। ব্যবসায় আর্থিক লাভের জন্য নতুন পরিবর্তনের কথা ভাবতে পারেন। কোনও অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পেটের সমস্যা ভোগাতে পারে। নিজের মেধা ও বুদ্ধির জোরে কঠিন বিষয় সহজেই আয়ত্ত করতে পারবেন। কর্মক্ষেত্রের জটিল সমস্যারও সমাধান খুঁজে পাবেন। শুভ রং – সবুজ।

অর্থ সঞ্চয়ের কৌশল কাজে লাগিয়ে ভবিষ্যতের জন্য ভালো পরিকল্পনা করতে পারবেন। বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ আসতে পারে। প্রেমের সম্পর্কে পুরনো অভিমান নিয়ে আলোচনা না করাই ভালো। ছোট ব্যবসায়ীদের কিছুটা আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে। তবে অতিরিক্ত চিন্তার কারণ নেই। দুপুরের পর পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুভ রং – সাদা।

নিজের পরিশ্রমের যথাযথ ফল পেতে পারেন। তবে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় সংযত থাকুন। সামান্য ভুল বোঝাবুঝি থেকেই অশান্তি তৈরি হতে পারে।

গুরুত্বপূর্ণ কোনও কথা ভুলে যাওয়াকে কেন্দ্র করে দাম্পত্য জীবনে মনোমালিন্য হতে পারে। বাবার সহযোগিতায় ব্যবসার সমস্যা কাটিয়ে উঠবেন। অফিসের পরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। চলাফেরায় সতর্ক থাকুন, আঘাত লাগার আশঙ্কা রয়েছে। শুভ রং – কমলা।

নিজেকে শান্ত রাখুন। জীবনে নতুন কোনও মানুষের আগমন ঘটতে পারে, যিনি আপনার কাছে বিশেষ হয়ে উঠবেন। কর্মক্ষেত্রে সাহসী পদক্ষেপের জন্য প্রশংসা পেতে পারেন।

কিছুটা ঝামেলাপূর্ণ দায়িত্ব সামলাতে হতে পারে। কোনও কঠিন সিদ্ধান্তের কারণে পরিবারের সদস্যদের বিরোধিতার মুখে পড়তে পারেন। শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকুন। ভুল সিদ্ধান্তে আর্থিক ক্ষতি হতে পারে। শুভ রং – সবুজ।

প্রেমের সম্পর্কে আরও বেশি যত্নশীল হওয়া প্রয়োজন। সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন এবং দু’জনের মধ্যে বোঝাপড়া বজায় রাখার চেষ্টা করুন। ব্যবসায় উন্নতির জন্য সময়টি বেশ অনুকূল। এই সুযোগ কাজে লাগাতে পারলে লাভবান হবেন। সন্তানের কোনও কাজের সুখবর পেতে পারেন। ভাইয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। শুভ রং – সাদা।

কোনও অন্যায় কাজ দেখেও চুপ করে থাকা বা সহজে ক্ষমা করে দেওয়া আপনার পক্ষে কঠিন হতে পারে। তবে প্রেমের ক্ষেত্রে দিনটি ইতিবাচক থাকবে।

দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে বিয়ের পরিণতি দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। ব্যবসায় কোনও সুখবর আসতে পারে। তবে কোমরের ব্যথা সমস্যায় ফেলতে পারে। জীবনসঙ্গীর কাছ থেকে বিশেষ সহযোগিতা পাবেন। বাবার সঙ্গে সম্পত্তি সংক্রান্ত আলোচনা হতে পারে। শুভ রং – কালচে লাল।

সম্পর্কের টানাপোড়েন ও দীর্ঘদিনের বিভ্রান্তি কাটিয়ে ওঠার সুযোগ পাবেন। পারস্পরিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব।
ব্যবসায় নতুন কিছু শেখার সুযোগ আসবে, যা ভবিষ্যতে উন্নতির পথ প্রশস্ত করতে পারে। কর্মক্ষেত্রের পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা সেরে নিতে পারেন। তবে দুপুরের পর সন্তানের কোনও বিষয়কে কেন্দ্র করে পরিবারে অশান্তি হতে পারে।
শুভ রং – কালচে লাল।

জীবনসঙ্গীর সঙ্গে মনের কথা ভাগ করে নেওয়ার ভালো সুযোগ পাবেন। দীর্ঘদিন ধরে জমিয়ে রাখা অভিমান বা না বলা কথাগুলি প্রকাশ করতে পারেন। ব্যবসায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রেও নিজের বক্তব্য তুলে ধরার সুযোগ আসতে পারে। তবে আবেগের বশে এমন কিছু বলে ফেলবেন না, যা পরে অনুশোচনার কারণ হয়। জলপথে ভ্রমণের পরিকল্পনা আপাতত পিছিয়ে রাখাই ভালো। শুভ রং – নীল।

দিনের শুরুতে ব্যবসায় কিছুটা উত্তেজনা বা সমস্যার পরিস্থিতি তৈরি হতে পারে। তবে পরিবারের গুরুজনদের সহযোগিতায় সেই সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

পারিবারিক সম্পর্কে ঘনিষ্ঠতা ও শান্তি বজায় থাকবে। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে ব্যক্তিগত কোনও গোপন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। ব্যবসায় প্রতিপক্ষের কৌশল সম্পর্কে সতর্ক থাকুন এবং সেই অনুযায়ী পদক্ষেপ করুন। নতুন কাজের সুযোগ খুঁজতে যোগাযোগ বাড়ানোর জন্য দিনটি ভালো। শুভ রং – নীল।

আর্থিক বিষয়ে জীবনসঙ্গীর কাছ থেকে সাহায্য পেতে পারেন। তাঁর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলবেন না। মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। ব্যবসার কাজে ব্যস্ত থাকার কারণে পরিবারকে পর্যাপ্ত সময় দিতে সমস্যা হতে পারে। বাবার সঙ্গে মতবিরোধ বা তর্কের পরিস্থিতি তৈরি হতে পারে। বাড়িতে কোনও শুভ অনুষ্ঠানের কারণে খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে সন্ধ্যার পর অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। শুভ রং – হলুদ।

Soham Mullick
সোহম মল্লিক

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি নিয়ে পড়াশোনা। ডিজিটাল মাধ্যমেই সাংবাদিকতার জগতে হাতেখড়ি। বর্তমানে Bengal Liberty-র কার্যনির্বাহী সম্পাদক হিসাবে গুরুদায়িত্ব সামলাচ্ছে। খেলাধুলা নিয়ে বিশেষ আগ্রহ। পাশাপাশি, সব ধরনের খবরের খোঁজে কাটে রাত-দিন। অভিজ্ঞদের থেকে প্রতিনিয়ত শেখার আগ্রহ রয়েছে। কাজের বাইরে নেশা বলতে, সঙ্গীত চর্চা এবং ড্রামস বাজানো।