election result
Bengal Liberty, ৪ মে :
সমস্ত জল্পনা ও বুথ ফেরত সমীক্ষাকে নস্যাৎ করে দিয়ে বাংলার মসনদে এখন কেবল সময়ের অপেক্ষা ভারতীয় জনতা পার্টির (election result)। ঘাসফুল শিবিরকে কার্যত বঙ্গোপসাগরে ছুড়ে ফেলে দিয়ে দুপুর পৌনে একটা নাগাদ পাওয়া নির্বাচন কমিশনের (ECI) ট্রেন্ড বলছে, বিজেপি এখন ১৭৭টি আসনে দাপটের সাথে এগিয়ে রয়েছে। যেখানে সরকার গড়ার জন্য প্রয়োজন মাত্র ১৪৮, সেখানে এই সংখ্যা প্রমাণ করছে বাংলা আজ সত্যিই ‘মুক্ত’ হতে চলেছে।

এক নজরে বাংলার ভাগ্যবদল election result
বিজেপি (BJP) ১৭৭ ( এগিয়ে)
তৃণমূল (AITC) ৯৪ ( পিছিয়ে)
অন্যান্য (AJUP, BGPM, CPIM, AISF) ০৫ ( পিছিয়ে)

জয় বাংলা স্লোগান এখন অতীত election result
দুপুর ১২:৪১-এর ট্রেন্ড স্পষ্ট করে দিচ্ছে যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তথাকথিত ‘ম্যাজিক’ এখন পুরোপুরি ফিকে। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সর্বত্রই ঘাসফুল শিবিরের দাপট ধূলিসাৎ করে দিয়েছে গেরুয়া ব্রিগেড। বিশেষ করে উত্তর ২৪ পরগনা ও কলকাতার মতো এলাকাগুলোতে তৃণমূলের লিড হুহু করে কমছে।
বারাসাত, হাবরা এবং পানিহাটির মতো তৃণমূলের ‘সেফ জোন’গুলোতেও বিজেপি প্রার্থীরা এখন জয়ী হওয়ার অপেক্ষায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলার মানুষ আর পিসি-ভাইপোর সিন্ডিকেট রাজকে এক মুহূর্তও সময় দিতে রাজি নন।
