Governor R. N. Ravi
বেঙ্গল লিবার্টি, ৭ মে :
পশ্চিমবঙ্গের রাজনৈতিক আকাশে ক্রমশ ঘনীভূত হচ্ছে সাংবিধানিক সংকট। বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর রাজ্যে ক্ষমতার পটপরিবর্তন নিশ্চিত হলেও, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত তাঁর পদত্যাগপত্র জমা দেননি। এই পরিস্থিতিতে কড়া পদক্ষেপ নিলেন রাজ্যপাল আর. এন. রবি। Governor R. N. Ravi

সংবিধানের ১৭৪ নম্বর অনুচ্ছেদ প্রয়োগ Governor R. N. Ravi
আজ বিকেলে, বিধানসভায় থেকে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ভারতীয় সংবিধানের ১৭৪(২)(বি) অনুচ্ছেদ অনুযায়ী বিশেষ ক্ষমতা প্রয়োগ করে রাজ্যপাল বর্তমান পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন। ৭ মে, ২০২৬, তারিখ থেকেই এই আদেশ কার্যকর হয়েছে।

মুখ্যমন্ত্রীর অনড় মনোভাব
সাধারণত নির্বাচনী পরাজয়ের পর নৈতিক দায়বদ্ধতা থেকে বিদায়ী মুখ্যমন্ত্রী পদত্যাগ করেন। ফলে নতুন সরকার গঠনের পথ প্রশস্ত করে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পদত্যাগ না করায় প্রশাসনের অন্দরে এক অচলাবস্থা তৈরি হয়েছে। এই সাংবিধানিক শূন্যতা পূরণ করতেই এমন কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছেন রাজ্যপাল।
বিধানসভা ভেঙে দেওয়ার ফলে আইনি সমাপ্তি ঘটল বর্তমান হাউস বা কক্ষের বিধায়কদের মেয়াদের । রাজ্যপালের এই চরম পদক্ষেপের পর তৃণমূল শিবিরের পরবর্তী রণকৌশল কোন দিকে মোড় নেয় সেটাই দেখার অপেক্ষায় রাজ্যবাসী।
