Nabanan Highway project
বেঙ্গল লিবার্টি, কলকাতা:
পরিকাঠামো ব্যবস্থা নিয়ে আর কোনো আপোস করতে রাজি নয় রাজ্য সরকার। এক বছর ধরে চলতে থাকা টানাপোড়েনের অবসান ঘটিয়ে রাজ্যের ৭টি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক কেন্দ্রীয় সংস্থাকে হস্তান্তরিত করলো পশ্চিমবঙ্গ সরকার (Nabanna Highway project)। নবান্নে মুখ্য সচিবের দপ্তর থেকে সিদ্ধান্তটি জারি করা হয়েছে। রাজ্যের গণপূর্ত বিভাগের অধীনস্থ এই সড়কগুলি এখন থেকে NHAI এবং NHIDCL-এর নিয়ন্ত্রণে চলে যাবে।
হস্তান্তরের অভাবে এতদিন এই রাস্তাগুলির উন্নয়নমূলক কাজ সম্পূর্ণ স্তব্ধ হয়ে ছিল। ফলে আর কোন জটিলতা রইলো না কেন্দ্রীয় সংস্থাগুলির ক্ষেত্রে।

কোন এলাকার যোগসূত্রে পরিবর্তন ঘটবে? Nabanna Highway project
উত্তর ২৪ পরগনার ঘোজাডাঙ্গা (বাংলাদেশ সীমান্ত) এবং আলিপুরদুয়ারের জাইগাঁও (ভুটান সীমান্ত) পর্যন্ত সড়ক পরিকাঠামো আধুনিকীকরণ হবে । শিলিগুড়ি থেকে কার্শিয়াং হয়ে দার্জিলিং এবং কালিম্পং হয়ে সিকিম সীমান্ত পর্যন্ত পাহাড়ি সড়কগুলোর সংস্করণ হবে। মালদহ ও মুর্শিদাবাদের মধ্য দিয়ে যাওয়া বিহার-বেঙ্গল করিডোর তৈরীর কাজ শুরু হবে।
রাজ্য ও কেন্দ্রের সমন্বয়ের মাধ্যমে জাতীয় স্তরের এই স্থগিত প্রকল্পগুলির কাজ এবার দ্রুত গতিতে শেষ করা হলো নবান্নের লক্ষ্য।
