TMC Leader Sepai Arrested
TMC Leader Sepai Arrested

TMC councillor arrested: বিজেপি কর্মীদের মারধরের অভিযোগে গ্রেফতার বৈদ্যবাটির তৃণমূল কাউন্সিলর রাজু পারুই

Bengal Liberty, নিজস্ব সংবাদদাতা, শ্রীরামপুর: রাজ্যে সরকার বদলের পর একের পর এক তৃণমূল নেতার বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের ঘটনা সামনে আসছে। সেই আবহেই শনিবার সন্ধ্যায় গ্রেফতার করা হল বৈদ্যবাটি পুরসভার চার নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাজু পারুই ওরফে ‘চন্ডে’-কে। বিজেপি কর্মীদের মারধর ও হেনস্থার অভিযোগের ভিত্তিতেই এই গ্রেফতারি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৬ এপ্রিল বৈদ্যবাটির যাত্রাবাগের বাগান এলাকায় বিজেপির পক্ষ থেকে বাড়ি বাড়ি প্রচার কর্মসূচি চলছিল। অভিযোগ, সেদিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ সেখানে পৌঁছন রাজু পারুই। বিজেপির দাবি, প্রচার চলাকালীন কাউন্সিলর তাঁদের কর্মীদের উদ্দেশে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং পরে শারীরিকভাবে হেনস্থা ও মারধর করা হয় কয়েকজন কর্মীকে।

TMC councillor arrested
TMC councillor arrested

বৈদ্যবাটিতে রাজনৈতিক সংঘাত ঘিরে চাঞ্চল্য (TMC councillor arrested)

ঘটনার পর শ্রীরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপি কর্মী স্নেহাংশু মহন্ত। অভিযোগপত্রে তিনি দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই তাঁদের প্রচারে বাধা দেওয়া হয় এবং ভয় দেখানোর চেষ্টা করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের পর শনিবার সন্ধ্যায় বৈদ্যবাটি এলাকা থেকেই রাজু পারুইকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, ধৃত কাউন্সিলরের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। রবিবার তাঁকে শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হবে। পুলিশি হেফাজতের আবেদন করা হতে পারে বলেও তদন্তকারী সূত্রে জানা গিয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় বিরোধী রাজনৈতিক কর্মীদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছিল। সরকার পরিবর্তনের পর সাধারণ মানুষ ও বিরোধীরা সাহস করে মুখ খুলতে শুরু করেছেন বলেও দাবি বিজেপি নেতৃত্বের।

TMC councillor arrested
TMC councillor arrested

সরকার বদলের পর ফের তৃণমূল নেতার বিরুদ্ধে পুলিশি অ্যাকশন (TMC councillor arrested)

অন্যদিকে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। তাঁদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার জেরেই দলের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে একের পর এক মামলা করা হচ্ছে। রাজু পারুইকে ফাঁসানো হয়েছে বলেও দাবি তৃণমূলের একাংশের।

ঘটনার পর বৈদ্যবাটি ও শ্রীরামপুর এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।

আরো পড়ুন:- Ishan Kishan felicitated: আইপিএলের মাঝে ভারতের বিধ্বংসী ব্যাটার ঈশান কিষানের-লক্ষ্মীলাভ! ১ কোটি টাকা বাড়তি পেলেন তিনি!

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury