Sobhandeb Chatterjee
Sobhandeb Chatterjee

পদ্ধতিগত ত্রুটির কারণে শোভনদেবের দলত্যাগ বিরোধী আবেদন খারিজ করলেন স্পিকার, বহাল রইল ঋতব্রতদের বিধায়ক পদ

Rathindra Bose & Ritabrata Banerjee
Rathindra Bose & Ritabrata Banerjee

অধ্যক্ষ তাঁর ১১ পাতার রায়ে অতীতের বেশ কিছু দৃষ্টান্ত উল্লেখ করে জানান, সংশ্লিষ্ট আইনের ৭(২) ধারা অনুযায়ী আবেদনটি যথাযথ পদ্ধতি মেনে দাখিল করা হয়নি। তবে তিনি স্পষ্ট করেছেন যে, এটি কেবল পদ্ধতিগত ভুলের কারণেই খারিজ করা হলো, আবেদনের মূল বিষয়ের কোনো বিচার করা হয়নি। ফলে শোভনদেব চট্টোপাধ্যায় চাইলে ভবিষ্যতে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে পুনরায় আবেদন জানাতে পারবেন।

এই রায়ের পর তৃণমূল ও বিরোধী উভয় শিবিরই আইনি পরামর্শ নেওয়া শুরু করেছে। বিরোধী দলনেতার বক্তব্য, অধ্যক্ষ যা সঠিক মনে করেছেন সেই রায়ই দিয়েছেন এবং তাঁরা পরবর্তী পদক্ষেপের জন্য আইনজীবীদের সঙ্গে কথা বলছেন।
​অন্যদিকে শোভনদেব চট্টোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, আবেদনে ত্রুটি থাকলে তা প্রথমেই কেন খারিজ করা হলো না। তাঁর দাবি, অধ্যক্ষ উভয় পক্ষকে ডেকে বক্তব্য শুনেছেন এবং তা নথিভুক্ত করেছেন, যার অর্থ প্রাথমিকভাবে আবেদনটি গৃহীত হয়েছিল। বিষয়টি এতদিন ঝুলিয়ে রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে তাঁরাও পরবর্তী আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছেন।

Soham Mullick
Soham Mullick

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি নিয়ে পড়াশোনা। ডিজিটাল মাধ্যমেই সাংবাদিকতার জগতে হাতেখড়ি। বর্তমানে Bengal Liberty-র কার্যনির্বাহী সম্পাদক হিসাবে গুরুদায়িত্ব সামলাচ্ছে। খেলাধুলা নিয়ে বিশেষ আগ্রহ। পাশাপাশি, সব ধরনের খবরের খোঁজে কাটে রাত-দিন। অভিজ্ঞদের থেকে প্রতিনিয়ত শেখার আগ্রহ রয়েছে। কাজের বাইরে নেশা বলতে, সঙ্গীত চর্চা এবং ড্রামস বাজানো।