Bangladesh News
Bangladesh News

ভুয়া নির্বাচনের তথাকথিত পরাধীন প্রধানমন্ত্রী ও সাজানো সংসদ

Bengal Liberty : কলামিস্ট: প্রাইমা হোসেন মার্কিন যুক্তরাষ্ট্র, মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগের সংগ্রামী সহ-সভাপতি, বিশিষ্ট সমাজসেবী ও সংগঠক

ভুয়া, অবৈধ ও প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে তথাকথিত প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে দাঁড়িয়ে ঘোষণা দেন—তিনি আওয়ামী লীগের মাথা ঘুরিয়ে দেবেন।প্রশ্ন হলো, যে নির্বাচনে জনগণের ভোট নেই, জনগণের অংশগ্রহণ নেই, প্রতিদ্বন্দ্বিতা নেই—সেই নির্বাচনের সংসদ কি আদৌ সংসদ? না। এটি কোনো জাতীয় সংসদ নয়; এটি জামাত-বিএনপি-এনসিপির মিলিত ষড়যন্ত্রে সাজানো একটি তথাকথিত সংসার। যেখানে জনগণের প্রতিনিধি নেই, আছে শুধু দলীয় ক্যাডার, সুবিধাভোগী আর বিদেশি প্রভুদের অনুগত মুখ। এই সাজানো সংসদ থেকে জনগণের জন্য কোনো আইন আসে না; আসে শুধু প্রতিহিংসা, দমন-পীড়ন আর আওয়ামী লীগকে ধ্বংস করার নীলনকশা।

চাঁদাবাজির মহা উৎসব

আজ সারা বাংলাদেশে বিএনপির নেতা-কর্মীরা চাঁদাবাজির মহা উৎসব চালিয়ে যাচ্ছে। বিএনপি-জামাত মিলে দুই বছরের বেশি সময় ধরে বাংলাদেশকে ধ্বংস করেছে, ব্যবসা-প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে।নিয়ম হয়ে গেছে—চাঁদা না দিলে ব্যবসা করা যাবে না। দোকান খোলা যাবে না, গাড়ি চলবে না, ঠিকাদারি করা যাবে না।

চাঁদা দিতে অস্বীকার করলেই হুমকি, দোকান ভাঙচুর, অগ্নিসংযোগ, এমনকি হত্যার মতো ঘটনাও ঘটছে।সারা বাংলাদেশে এমন কোনো ব্যবসাপ্রতিষ্ঠান নেই, যেখানে বিএনপি চাঁদা দাবি করেনি। ব্যবসায়ী সমাজ আজ আতঙ্কিত, সন্ত্রস্ত। কেউ মুখ খুলতে পারে না। মুখ খুললেই তার জবান বন্ধ করে দেওয়া হয়—মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা হত্যা মামলায় জড়িয়ে, কারাগারে পাঠিয়ে।

কেউ যদি তাদের বিরুদ্ধে সত্য কথা বলে, তার পরিণতি হয় ভয়াবহ। মিথ্যা মামলা, গ্রেপ্তার, গণপিটুনি, পুলিশের হাতে তুলে দেওয়া—এটাই এখন বিএনপির আইনের শাসন।আজ সুশীল সমাজ কোথায়? বাক্‌স্বাধীনতা, মানবাধিকার কি হারিয়ে গেছে? বিএনপি শুধু আইনের শাসনকে ধ্বংস করেনি, তাকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে। গণতন্ত্রকে হত্যা করেছে। বিচারব্যবস্থাকে দলীয় লাঠিয়ালে পরিণত করেছে।সারা বাংলাদেশে আজ অরাজকতা, নৈরাজ্য, মব সন্ত্রাস ও মানুষ হত্যা—এমন কোনো অপরাধ নেই, যা তারা করছে না। এই তাণ্ডব অব্যাহত রয়েছে।

হাজার হাজার ছাত্রের ছাত্রত্ব কেড়ে নেওয়া হয়েছে, পড়াশোনার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা-কর্মীকে অন্যায়ভাবে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে, জামিন দেওয়া হচ্ছে না।আওয়ামী লীগের এক লক্ষ নেতা-কর্মীর বাড়িতে বিএনপি আগুন দিয়ে, বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। হত্যা, খুন, ধর্ষণ চলমান রয়েছে। বাড়ি বাড়ি গিয়ে পুলিশি তল্লাশির নামে সঙ্গে থাকছে বিএনপির দলীয় সন্ত্রাসীরা।

বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম অবৈধভাবে নিষিদ্ধ করে রাখা হয়েছে—যে দলের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যে দল ৬০ শতাংশ জনসাধারণের প্রতিনিধিত্ব করে। এই বিএনপি মানুষের মৌলিক অধিকার ও বাক্‌স্বাধীনতা কেড়ে নিয়েছে। অপশাসন, দুঃশাসন ও জুলুম-নির্যাতন চলমান রেখেছে।আজ বাংলাদেশের মানুষ অতিষ্ঠ। মানুষ রাতে ঘুমাতে পারে না, দিনেও কোনো নিরাপত্তা নেই। চুরি, ডাকাতি, ছিনতাই, বিএনপির লুটপাটের মহা উৎসব চলছে চারদিকে। বাংলাদেশ আজ সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।

বিএনপি বিদেশিদের হাতে দেশকে বিক্রি করে দিয়েছে। দেশকে রক্ষা করার জন্য বাঙালি রাজপথে নেমে প্রতিবাদ-প্রতিরোধ করছে। সেখানেও বিএনপির দলীয় ক্যাডাররা হামলা চালিয়ে যাচ্ছে, আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় লাঠিয়াল হিসেবে ব্যবহার করছে।তবুও মানুষ থামছে না। কারণ মানুষ বুঝে গেছে—বিএনপির পতন না হওয়া পর্যন্ত এই দেশে শান্তি আসবে না, মানুষ নিরাপত্তা বোধ করবে না।মুক্তিযুদ্ধের বাংলাদেশকে রক্ষা করতে হলে, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হলে, মানুষের অধিকার ফিরিয়ে দিতে হলে—এই অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে।

এটাই এখন সময়ের দাবি, এটাই জনগণের প্রতিরোধ।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।