আওয়ামী লীগ ও শেখ হাসিনার প্রত্যাবর্তন হবে ভূমিকম্পের মতো
আওয়ামী লীগ ও শেখ হাসিনার প্রত্যাবর্তন হবে ভূমিকম্পের মতো

আওয়ামী লীগ ও শেখ হাসিনার প্রত্যাবর্তন হবে ভূমিকম্পের মতো

Bengal Liberty : লেখক: নয়ন বিশ্বাস রকি সাবেক ছাত্রলীগ নেতা ও সমাজসেবক, মুক্তিযুদ্ধের স্বপক্ষের কর্মী

বাংলাদেশের রাজনীতিতে কিছু প্রত্যাবর্তন কখনও নীরবে হয় না। কিছু প্রত্যাবর্তন ঘটে বজ্রপাতের মতো, ভূমিকম্পের মতো। আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার প্রত্যাবর্তনও হবে ঠিক তেমনই—ইতিহাস কাঁপিয়ে দেওয়া, ষড়যন্ত্রের বেড়াজাল ভেঙে দেওয়া এক মহাভূমিকম্পের মতো।

যারা ভেবেছিল, আওয়ামী লীগ শেষ হয়ে গিয়েছে, যারা মনে করেছিল, শেখ হাসিনার রাজনৈতিক অধ্যায় চিরতরে বন্ধ হয়ে গিয়েছে, তারা ইতিহাস জানে না। তারা জানে না, আওয়ামী লীগ কোনও সাধারণ রাজনৈতিক দল নয়। এটি মুক্তিযুদ্ধের দল, বঙ্গবন্ধুর হাতে গড়া দল, ৩০ লক্ষ শহিদের রক্তে লেখা দল। এই দলকে দমন করা যায়, নিষিদ্ধ করা যায়, কিন্তু ইতিহাস থেকে মুছে ফেলা যায় না।

শেখ হাসিনা শুধু একজন রাজনৈতিক নেত্রী নন। তিনি বাংলাদেশের উন্নয়নের প্রতীক। তিনি পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রতীক। তিনি সেই নেত্রী, যিনি অন্ধকার বাংলাদেশকে আলোর পথে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। যিনি গ্রামকে শহরের আদলে গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন, ডিজিটাল বাংলাদেশ গড়েছিলেন এবং বিশ্বের দরবারে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করিয়েছিলেন।

আজ দেশের মানুষ বুঝতে পারছে, আগে পরিস্থিতি কেমন ছিল আর এখন কী অবস্থার মুখোমুখি হতে হচ্ছে। আজ বাজারে আগুন, রাস্তায় আতঙ্ক, ব্যবসায় চাঁদাবাজি, আদালতে অনিরাপত্তা। ঘরে ঘরে হাহাকার। মানুষ আজ মনে মনে বলছে—শেখ হাসিনার সময়ই ভালো ছিল। তাঁর শাসনামলেই শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন ছিল।

যারা ষড়যন্ত্র, মব সন্ত্রাস, অগ্নিসংযোগ ও মিথ্যা মামলার মাধ্যমে আওয়ামী লীগকে দাবিয়ে রাখতে চেয়েছিল, তাদের দিন শেষ হয়ে আসছে। কারণ, জনগণের ভালোবাসাকে কখনও মামলা, জেল কিংবা ভয় দেখিয়ে দমন করা যায় না। আওয়ামী লীগের কোটি কোটি কর্মী আজও মাঠে, গ্রামে, শহরে এবং প্রবাসে ছড়িয়ে রয়েছেন। তাঁরা শুধু একটি ডাকের অপেক্ষায় রয়েছেন।

আর সেই ডাক আসবেই। যেদিন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশে ফিরবেন, সেদিন ঢাকা থেকে টেকনাফ, তেঁতুলিয়া থেকে গোপালগঞ্জ—সারা বাংলাদেশ কেঁপে উঠবে। সেদিন লক্ষ লক্ষ মানুষের ঢল নামবে। সেদিন ষড়যন্ত্রকারীরা পালানোর পথ খুঁজে পাবে না। সেদিন সত্যের জয় হবে, মুক্তিযুদ্ধের চেতনার জয় হবে।

ভূমিকম্প যেমন মাটির গভীরে জমে থাকা শক্তিকে হঠাৎ প্রকাশ করে দেয়, তেমনই আওয়ামী লীগের কোটি কোটি কর্মীর জমে থাকা ক্ষোভ, কষ্ট ও ভালোবাসা একদিন বিস্ফোরিত হবে। সেই বিস্ফোরণই হবে শেখ হাসিনার প্রত্যাবর্তনের শক্তি।

ইতিহাস সাক্ষী—বঙ্গবন্ধুকে হত্যা করেও তাঁর আদর্শকে মুছে ফেলা যায়নি। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়েও তাঁর আদর্শকে মুছে ফেলা যাবে না। কারণ, শেখ হাসিনা মানেই বাংলাদেশ, বাংলাদেশ মানেই শেখ হাসিনা।

অতএব, প্রস্তুত হও। মুক্তিযুদ্ধের বাংলাদেশ ফিরবে। শেখ হাসিনা ফিরবেন। আওয়ামী লীগ ফিরবে—ভূমিকম্পের মতো, বিজয়ের মতো।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।