অধীররঞ্জন চৌধুরী
অধীর রঞ্জন চৌধুরী

চিন্ময় কৃষ্ণ দাসের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক পদক্ষেপ জানতে চেয়েছেন অধীর

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বর মাস থেকে বাংলাদেশে আটক চিন্ময় কৃষ্ণ দাস। কিন্তু ২০২৬ সালের ১৬ নভেম্বর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে হঠাৎ করে ঢাকার কেরানীগঞ্জের একটি বিশেষ কারাগারে তাঁকে স্থানান্তর করা হয়েছে। কোনো স্পষ্ট ব্যাখ্যা ছাড়াই এই স্থানান্তরের খবরে অধীর রঞ্জন চৌধুরী গভীর উদ্বেগ প্রকাশ করেন।

এরপরেই এক্স-পোস্টে তিনি উল্লেখ করেন, কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই চট্টগ্রাম থেকে ঢাকা কারাগারে স্থানান্তরের ফলে চিন্ময় কৃষ্ণ দাসের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কী কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছে, তিনি তা জানতে চান।

এদিকে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য আশঙ্কা প্রকাশ করে জানান, কারাগার পরিবর্তনের ফলে তাঁর মক্কেলের জীবন ঝুঁকির মুখে পড়তে পারে।

তাছাড়া একজন ব্রহ্মচারী ও কঠোর নিরামিষাশী বৈষ্ণব সন্ন্যাসী হওয়ায় চিন্ময় কৃষ্ণ দাস নিজের হাতে রান্না করা খাবার ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না। কিন্তু চট্টগ্রাম কারাগারে সহ-অভিযুক্ত রঙ্গনাথন ব্রহ্মচারীর সহায়তায় তিনি রান্নার সুবিধা পেতেন। বর্তমানে তিনি গুরুতর লিভারের রোগে ভুগছেন। তার শারীরিক অবস্থার কারণে সব ধরনের খাবার খেতে পারেন না। ঢাকার কারাগারে নিজস্ব রান্নার ব্যবস্থা না থাকায় স্থানান্তরের পর থেকে তিনি কেবল ফল খেয়ে আছেন, যা তাঁর স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ। এমনটাই দাবি করেছেন তাঁর আইনজীবী। এই বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে এখনও পর্যন্ত নতুন কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার তথ্য পাওয়া যায়নি।

Bengal Liberty