FIR Against Two Former Ministers
ইন্দ্রনীল সেন-ব্রাত্য বসু

প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন-ব্রাত্য বসুর বিরুদ্ধে জিরো এফআইআর! ধর্ষণ, যৌন হেনস্তা ও দুর্নীতির অভিযোগ

উল্লেখ্য, কোনও অপরাধের ঘটনা অন্য থানা এলাকার মধ্যে ঘটলেও অভিযোগকারী চাইলে যে কোনও থানায় জিরো এফআইআর দায়ের করতে পারেন। সংশ্লিষ্ট থানার পুলিশ সেই অভিযোগ গ্রহণ করে পরবর্তী তদন্তের জন্য উপযুক্ত থানায় পাঠিয়ে দেয়। ফলে অভিযোগ দায়েরের ক্ষেত্রে থানা এলাকার এক্তিয়ার কোনও বাধা হয়ে দাঁড়ায় না।

এক্ষেত্রেও বাগুইআটি থানায় জিরো এফআইআর দায়েরের পর অভিযোগটি সংশ্লিষ্ট থানায় স্থানান্তরিত হয়েছে। এবার অভিযোগের ভিত্তিতে পুলিশ কী পদক্ষেপ করে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হয় কি না, অভিযোগকারীদের বক্তব্য ও অন্যান্য তথ্যপ্রমাণ কীভাবে খতিয়ে দেখা হয়, সেদিকেই নজর রয়েছে।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।