chandannagar
চন্দননগরে প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা

আকাশ কালো করে বৃষ্টি, চন্দননগরে জগদ্ধাত্রী বিসর্জনের শোভাযাত্রা কি হবে? চিন্তায় কেন্দ্রীয় কমিটি

বৃষ্টির পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত কোনও পুজো কমিটিকে প্রতিমা মণ্ডপের বাইরে না বের করার নির্দেশ দিয়েছে চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটি। কমিটির তরফে সকাল ১১টা পর্যন্ত অপেক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। এরপর আবহাওয়ার পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। কেন্দ্রীয় কমিটির অভ্যন্তরীণ বৈঠকের পরেই জানা যাবে, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আজ চন্দননগরে জগদ্ধাত্রী নিরঞ্জনের শোভাযাত্রা করা সম্ভব হবে কি না।

চন্দননগর ও ভদ্রেশ্বর মিলিয়ে মোট ১৪টি ঘাটে প্রতিমা বিসর্জন হয়। দিনের বিসর্জন পর্ব শেষ হওয়ার পর সন্ধ্যা থেকে শুরু হয় রাতের শোভাযাত্রা। এরপর সারা রাত ধরে চলে প্রতিমা নিরঞ্জনের পর্ব।

ফলে চন্দননগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী বিসর্জনের শোভাযাত্রা এবার নির্ধারিত সময়ে হবে, নাকি আবহাওয়ার কারণে পরিবর্তিত হবে—সেদিকেই তাকিয়ে পুজো উদ্যোক্তা থেকে সাধারণ মানুষ।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।