Bengal Liberty : এবার এফআইআর দায়ের হল বিজেপি সাংসদ কঙ্গনা রাউতের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় গান্ধী পরিবারের বিরুদ্ধে বিরুপ মন্তব্য করায় বিজেপি সাংসদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সিমলা বাসিন্দা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন অতুল শর্মার অভিযোগের ভিত্তিতে হিমাচল প্রদেশ সরকার গত শুক্রবার এই মামলা দায়ের করেছে।
গত ১০ নভেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও তাঁর দুই ছেলে রাজীব গান্ধী ও সঞ্জয় গান্ধীর হত্যাকাণ্ডকে ঘিরে যে পরিস্থিতিতে তৈরি হয়েছিল, সেই বক্তব্যই উঠে এসেছিল কঙ্গনার পোস্টে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পোস্টে কঙ্গনা সোনিয়াকে রহস্যময়ী বিদেশি নাগরিক হিসাবেও মন্তব্য করেছেন, যা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন ওই অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন। পাশাপাশি পোস্টে যেভাবে সঞ্জয় গান্ধীর মৃত্যুর পর মানেকা গান্ধী চলে যাওয়াকে তুলে ধরা হয়েছে তারও নিন্দা করেন অভিযোগকারী। তাঁর মতে, যেভাবে পোস্টগুলি করা হয়েছে তাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হতে পারে ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়তে পারে।


