Bengal Liberty
গেরুয়া রঙের মাহাত্ম্য এবং তাৎপর্য নিয়ে জনমানসে সচেতনতা গড়ে তুলতে কলকাতায় ‘গেরুয়া সম্মান যাত্রা’র ডাক দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আগামী বুধবার, ৯ সেপ্টেম্বর বিকেল ৩টে নাগাদ গোলপার্ক থেকে এই মিছিল শুরু হবে। মিছিলের শেষ গন্তব্য যাদবপুর। ইতিমধ্যেই এই কর্মসূচির পোস্টার প্রকাশ্যে এসেছে। সেখানে সাধারণ মানুষকে মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। আয়োজকদের বক্তব্য, গেরুয়া শুধুমাত্র একটি রং নয়। ত্যাগ, আত্মনিবেদন এবং সনাতন ঐতিহ্যের সঙ্গে এই রঙের গভীর যোগ রয়েছে। সাম্প্রতিক সময়ে গেরুয়া রংকে কেন্দ্র করে একাধিক বিতর্ক ও ঘটনাকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার প্রেক্ষিতেই গেরুয়ার মাহাত্ম্য এবং মর্যাদা তুলে ধরতে এই কর্মসূচি ।

গোলপার্ক থেকে যাদবপুর
গেরুয়া রংকে সামনে রেখে কোনও ধরনের অশান্তি বা হিংসা বরদাস্ত করা হবে না—এমন বার্তা এর আগেও একাধিকবার দিয়েছেন শুভেন্দু। কয়েক দিন আগে একটি সংবাদপত্রে প্রকাশিত ‘গেরুয়া তাণ্ডব’ শব্দবন্ধ নিয়েও আপত্তি জানিয়েছিলেন তিনি। তাঁর বক্তব্য, গেরুয়ার সঙ্গে ‘তাণ্ডব’-এর মতো শব্দ জুড়ে দেওয়া হলে এই রঙের ঐতিহ্য ও মাহাত্ম্যকে খাটো করা হয়।

আরও খবর
উল্লেখ্য, যাদবপুর থেকে কর্মসূচি শুরু করা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনার সৃষ্টি হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘রাষ্ট্রবাদ’ প্রতিষ্ঠার পক্ষে সওয়াল করেছিলেন শুভেন্দু। আগামী বুধবারের মিছিল থেকেই সেই বার্তা আরও স্পষ্ট হতে পারে।


